[1] সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কম্পিত হোক; করূবের মাঝে তিনি সিংহাসনে অধিষ্ঠিত, পৃথিবী কেঁপে উঠুক।
[2] সদাপ্রভু সিয়োনে মহান; সকল জাতির ঊর্ধ্বে তিনি উন্নীত।
[3] তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক— তিনি পবিত্র।
[4] রাজা শক্তিশালী, তিনি ন্যায় ভালোবাসেন— তুমি সমতা স্থাপন করেছ; তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্মিকতা প্রতিষ্ঠা করেছ।
[5] সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৌরব করো, তাঁর পাদপীঠে আরাধনা করো; তিনি পবিত্র।
[6] মোশি ও হারোণ তাঁর যাজকদের মধ্যে ছিলেন, শমূয়েল তাদের মধ্যে একজন ছিলেন যারা সদাপ্রভুর নামে ডাকত তারা সদাপ্রভুর কাছে সাহায্যের প্রার্থনা করত, এবং তিনি তাদের উত্তর দিতেন।
[7] তিনি মেঘস্তম্ভের আড়াল থেকে তাদের প্রতি কথা বলতেন, তিনি যে বিধিবিধান এবং আদেশ তাদের দিয়েছিলেন সেইসব তারা মেনে চলত।
[8] হে সদাপ্রভু, আমাদের ঈশ্বর, তুমি তাদের উত্তর দিয়েছিলে; যদিও তুমি তাদের দুষ্কর্মের শাস্তি দিয়েছিলে, ইস্রায়েলের প্রতি তুমি ক্ষমাশীল ঈশ্বর।
[9] সদাপ্রভু আমাদের ঈশ্বরকে মহিমান্বিত করো এবং তাঁর পবিত্র পর্বতে আরাধনা করো, কারণ সদাপ্রভু আমাদের ঈশ্বর, পবিত্র।