Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:56

[1] সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে জয়ধ্বনি করো।

[2] মহানন্দে সদাপ্রভুর আরাধনা করো; আনন্দগান সহকারে তাঁর সম্মুখে এসো।

[3] তোমরা জানো, সদাপ্রভুই ঈশ্বর। তিনিই আমাদের সৃষ্টি করেছেন, আর আমরা তাঁরই; আমরা তাঁর প্রজা, তাঁর চারণভূমির মেষ।

[4] ধন্যবাদ সহকারে তাঁর দ্বারে এবং প্রশংসা সহকারে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করো; তাঁকে ধন্যবাদ জানাও, আর তাঁর নামের প্রশংসা করো।

[5] কারণ সদাপ্রভু উত্তম এবং তাঁর দয়া অনন্তকালস্থায়ী; তাঁর বিশ্বস্ততা বংশের পর বংশ স্থায়ী।

গীত — Chapters