Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:01

[1] হে সদাপ্রভু কর্ণপাত করো এবং আমাকে উত্তর দাও, কেননা আমি দরিদ্র এবং অভাবী।

[2] আমার জীবন সুরক্ষিত করো, কারণ আমি তোমার প্রতি বিশ্বস্ত; আমাকে রক্ষা করো কারণ আমি তোমার সেবা করি আর তোমাতে আস্থা রাখি। তুমি আমার ঈশ্বর;

[3] হে প্রভু আমার প্রতি দয়া করো, কেননা সারাদিন আমি তোমাকে ডাকি।

[4] তোমার দাসের প্রতি আনন্দ দাও, হে প্রভু, কারণ আমি তোমার উপর আস্থা রাখি।

[5] হে প্রভু, তুমি, ক্ষমাশীল আর উত্তম, যারা তোমাকে ডাকে তাদের সকলের প্রতি অবিচল প্রেমে পূর্ণ।

[6] আমার প্রার্থনা শোনো, হে সদাপ্রভু; আমার বিনতি প্রার্থনা শোনো।

[7] সঙ্কটের দিনে আমি তোমাকে ডাকি, কারণ তুমি আমাকে উত্তর দেবে।

[8] হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতো আর কেউ নেই; তোমার কর্মসকলের সঙ্গে কারও তুলনা হয় না।

[9] সমস্ত জাতি যাদের তুমি তৈরি করেছ, হে প্রভু, তারা আসবে আর তোমার সম্মুখে আরাধনা করবে, তারা তোমার নামের মহিমা করবে।

[10] কেননা তুমি মহান আর তুমি আশ্চর্য কাজ করে থাকো, একমাত্র তুমিই ঈশ্বর।

[11] হে সদাপ্রভু, আমাকে তোমার পথসকল শিক্ষা দাও, যেন আমি তোমার বিশ্বস্ততায় নির্ভর করতে পারি; আমাকে এক অখণ্ড হৃদয় দাও, যেন আমি তোমার নামে সম্ভ্রম করতে পারি।

[12] হে প্রভু আমার ঈশ্বর, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমার প্রশংসা করব; চিরদিন আমি তোমার নামের মহিমা করব।

[13] কেননা আমার প্রতি তোমার প্রেম মহান; তুমি আমাকে অতল থেকে, পাতালের গর্ভ থেকে উদ্ধার করেছ।

[14] দাম্ভিক শত্রুরা আমাকে আক্রমণ করছে, হে ঈশ্বর; নিষ্ঠুর লোকেরা আমাকে হত্যা করার চেষ্টা করছে, তারা তোমাকে মান্য করে না।

[15] কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল এবং কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর, দয়া আর বিশ্বস্ততায় মহান।

[16] আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া করো; তোমার দাসের পক্ষ হয়ে তোমার পরাক্রম দেখাও; আমাকে রক্ষা করো, কারণ আমি তোমার সেবা করি, ঠিক যেমন আমার মা করেছিলেন।

[17] তোমার উত্তমতার নিদর্শন আমাকে দেখাও, যেন আমার শত্রুরা সেইসব দেখে ও লজ্জিত হয়, কারণ তুমি, হে সদাপ্রভু, আমাকে সাহায্য করেছ আর সান্ত্বনা দিয়েছ।

গীত — Chapters