Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:18

[1] “আমার যৌবনকাল থেকে ওরা আমাকে অনেক নির্যাতন করেছে,” ইস্রায়েল বলুক;

[2] “আমার যৌবনকাল থেকে ওরা আমাকে অনেক নির্যাতন করেছে, কিন্তু তারা আমার উপর জয়লাভ করতে পারেনি।

[3] চাষিরা আমার পিঠে লাঙ্গল দিয়েছে এবং তারা লম্বা লাঙ্গলরেখা টেনেছে।

[4] কিন্তু সদাপ্রভু ধর্মময়; তিনি দুষ্টদের দড়ি কেটে আমাকে মুক্ত করেছেন।”

[5] যারা সিয়োনকে ঘৃণা করে তারা সকলে লজ্জায় ফিরে যাক।

[6] তারা ছাদের উপর জন্মানো ঘাসের মতো হোক যা বেড়ে ওঠার আগেই শুকিয়ে যায়;

[7] শস্যচ্ছেদক এসব দিয়ে তার হাত ভর্তি করতে পারে না, যারা জড়ো করে তারাও এসব দিয়ে তাদের বাহু পূর্ণ করতে পারে না।

[8] পথিকেরা এই কথা তাদের না বলুক, “সদাপ্রভুর আশীর্বাদ তোমাদের উপর হোক; সদাপ্রভুর নামে আমরা তোমাদের আশীর্বাদ করি।”

গীত — Chapters