Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:27

[1] আমি সদাপ্রভুতে শরণ নিয়েছি। তুমি কেমন করে আমায় বলো: “পাখির মতো তোমার পাহাড়ের দিকে উড়ে যাও।

[2] কারণ দেখো, দুষ্টরা তাদের ধনুকে গুণ পরিয়েছে; তারা ধনুকের দড়িতে তির লাগিয়েছে ছায়া থেকে তির নিক্ষেপ করতে ন্যায়পরায়ণদের হৃদয় বিদ্ধ করার উদ্দেশে।

[3] যখন ভিত্তিপ্রস্তর ধ্বংস হচ্ছে, তখন ধার্মিকেরা কি করতে পারে?”

[4] সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন; সদাপ্রভু স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত। তিনি পৃথিবীর সকলকে নিরীক্ষণ করেন; তাঁর দৃষ্টি তাদের পরীক্ষা করে।

[5] সদাপ্রভু ধার্মিকদের পরীক্ষা করেন, কিন্তু যারা দুষ্ট, যারা হিংসা ভালোবাসে, তাদের তিনি হৃদয় দিয়ে ঘৃণা করেন।

[6] দুষ্টদের উপর তিনি জ্বলন্ত কয়লা আর গন্ধক বর্ষণ করবেন; উত্তপ্ত বায়ু দিয়ে তাদের শাস্তি দেবেন।

[7] কারণ সদাপ্রভু ধার্মিক, তিনি ন্যায় ভালোবাসেন; ন্যায়পরায়ণ লোক তাঁর মুখদর্শন করবে।

গীত — Chapters