Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:33

[1] আমি আনন্দিত হলাম, যখন লোকে আমাকে বলল, “চলো, আমরা সদাপ্রভুর গৃহে যাই।”

[2] এখন, হে জেরুশালেম নগরী, তোমার প্রবেশদ্বারের ভিতরে আমরা দাঁড়িয়ে রয়েছি।

[3] জেরুশালেম সেই নগরীর মতো নির্মিত যা সংগঠিত রূপে তৈরি হয়েছে।

[4] ইস্রায়েলের সকল গোষ্ঠী— সদাপ্রভুর লোকসকল—এখানে আরাধনা করতে আসে, ইস্রায়েলের বিধি-নিয়ম অনুযায়ী তারা সদাপ্রভুর নামের ধন্যবাদ করতে আসে।

[5] এই স্থানেই স্থাপিত হয়েছে বিচারের সিংহাসন, এখানেই দাউদ কুলের সকল সিংহাসন স্থাপিত।

[6] তোমরা জেরুশালেমের শান্তির জন্য প্রার্থনা করো, “যারা তোমাকে ভালোবাসে, তারা সুরক্ষিত থাকুক।

[7] তোমার প্রাচীরের মধ্যে শান্তি বিরাজ করুক, আর তোমার দুর্গগুলির মধ্যে সুরক্ষা থাকুক।”

[8] আমার পরিবার ও বন্ধুদের জন্য, আমি বলব “তোমার প্রতি শান্তি হোক।”

[9] সদাপ্রভু আমাদের ঈশ্বরের গৃহের কারণে হে জেরুশালেম, আমি তোমার সমৃদ্ধি কামনা করব।

গীত — Chapters