Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:17

[1] সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না।

[2] তিনি সবুজ চারণভূমিতে আমাকে শয়ন করান, তিনি শান্ত জলের ধারে আমাকে নিয়ে যান,

[3] তিনি আমার প্রাণ সঞ্জীবিত করেন। আপন নামের মহিমায় তিনি আমাকে সঠিক পথে পরিচালনা করেন।

[4] যদিও আমি হেঁটে যাই অন্ধকারাচ্ছন্ন উপত্যকার মধ্য দিয়ে, আমি কোনও অমঙ্গলের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছ; তোমার লাঠি ও তোমার ছড়ি, সেগুলি আমাকে সান্ত্বনা দেয়।

[5] আমার শত্রুদের উপস্থিতিতে তুমি আমার সম্মুখে এক ভোজনের আয়োজন করেছ। তুমি আমার মাথা তেল দিয়ে অভিষিক্ত করেছ; আমার পানপাত্র উপচে পড়ে।

[6] নিশ্চয় তোমার মঙ্গল ও প্রেম আমার পিছু নেবে আমার জীবনের সব দিন পর্যন্ত, এবং চিরকাল আমি সদাপ্রভুর গৃহে বাস করব।

গীত — Chapters