Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:04

[1] ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের আসরে বসে না,

[2] কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাঁর ব্যবস্থায় দিনরাত ধ্যান করে।

[3] সেই ব্যক্তি জলস্রোতের তীরে লাগানো গাছের মতো, যা যথাসময়ে ফল দেয়, এবং যার পাতা শুকিয়ে যায় না, সে যাই করে তাতে উন্নতি লাভ করে।

[4] কিন্তু দুষ্টরা সেইরূপ নয়! তারা তুষের মতো যা বাতাস উড়িয়ে নিয়ে যায়।

[5] তাই বিচারদিনে দুষ্টরা দাঁড়াতে পারবে না, পাপীরাও ধার্মিকদের সমাবেশে স্থান পাবে না।

[6] সদাপ্রভু ধার্মিকদের পথে দৃষ্টি রাখেন, কিন্তু দুষ্টদের সকল পথ ধ্বংসের দিকে যায়।

গীত — Chapters