Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:52

[1] হে সদাপ্রভু, আমার হৃদয় অহংকারী নয়, আমার দৃষ্টি উদ্ধত নয়; নিজের থেকে কোনো বৃহৎ বিষয় নিয়ে আমি ভাবি না আমার বোধের অতীত কোনও আশ্চর্য বিষয়ে সংযুক্ত থাকি না।

[2] কিন্তু আমি নিজেকে শান্ত ও নীরব করেছি, স্তন্যত্যাগ করা শিশুর মতো যে মায়ের দুধের জন্য আর কাঁদে না, স্তন্যপানে বিরত শিশুর মতো আমি তৃপ্ত।

[3] হে ইস্রায়েল, সদাপ্রভুর উপরে আশা রাখো এখন এবং চিরকাল।

গীত — Chapters