Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:53

[1] হে ঈশ্বর, তুমিই আমার ঈশ্বর, আমি সারা অন্তর দিয়ে তোমার অন্বেষণ করি, কেউ যেমন শুষ্ক ও দগ্ধ ভূমিতে জলের জন্য ব্যাকুল হয়, সেইরকম আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত, আমার সম্পূর্ণ সত্তা তোমার জন্য ব্যাকুল।

[2] তোমার পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি এবং তোমার পরাক্রম ও মহিমার প্রতি আমি দৃষ্টি দিয়েছি।

[3] আমার মুখ তোমার মহিমা করবে, কারণ তোমার প্রেম জীবনের থেকে উত্তম।

[4] যতদিন বাঁচব ততদিন আমি তোমার নামের প্রশংসা করব, এবং তোমার প্রতি প্রার্থনায় আমি দু-হাত তুলব।

[5] সুস্বাদু খাবার থেকে আমি পরিতৃপ্ত হব, আনন্দধ্বনি গেয়ে আমি তোমার স্তব করব।

[6] বিছানায় শুয়ে আমি তোমাকে স্মরণ করি; রাত্রির প্রহরে আমি তোমার কথা চিন্তা করি।

[7] তোমার ডানার ছায়ায় আমি গান করি কারণ তুমিই আমার সহায়।

[8] আমি তোমাকে আঁকড়ে ধরে থাকি তোমার শক্তিশালী ডান হাত আমাকে ধারণ করে।

[9] যারা আমাকে হত্যা করতে চায় তাদের সর্বনাশ হবে, তারা পৃথিবীর গভীরস্থানে নেমে যাবে।

[10] তরোয়ালের কোপে তাদের মৃত্যু হবে, এবং শিয়ালের খাবারে পরিণত হবে।

[11] কিন্তু রাজা, ঈশ্বরে আনন্দ করবেন; সকলে যারা ঈশ্বরে আস্থা রাখে তারা তাঁর স্তব করবে, সেই সময় মিথ্যাবাদীদের কণ্ঠ রুদ্ধ করা হবে।

গীত — Chapters