[1] হে আমার ধার্মিক ঈশ্বর, আমি ডাকলে আমাকে উত্তর দিও। সঙ্কটে আমায় অব্যাহতি দিও; আমার প্রতি দয়া করো ও আমার প্রার্থনা শোনো।
[2] হে মানুষগণ, কত কাল আমার সম্মান অপমানে পরিণত করবে? আর কত কাল তোমরা অলীকতা ভালোবাসবে ও ভুয়ো দেবতার সন্ধান করবে
[3] জানো যে সদাপ্রভু তাঁর বিশ্বস্ত ভক্তদের নিজের জন্য পৃথক করে রেখেছেন; আমি ডাকলেই সদাপ্রভু আমার কথা শোনেন।
[4] কম্পিত হও কিন্তু পাপ কোরো না; যখন নিজের বিছানায় শুয়ে থাকো, নিজের হৃদয় অনুসন্ধান করো ও নীরব থাকো।
[5] ধার্মিকতার বলি উৎসর্গ করো এবং সদাপ্রভুতে বিশ্বাস করো।
[6] সদাপ্রভু, অনেকে প্রশ্ন করছে, “কে আমাদের উন্নতি ঘটাবে?” তোমার মুখের জ্যোতি আমাদের উপর উজ্জ্বল হোক।
[7] তুমি আমার হৃদয় আনন্দে পূর্ণ করেছ তাদের ফসল ও নতুন দ্রাক্ষারসের প্রাচুর্য থেকেও।
[8] শান্তিতে আমি শুয়ে থাকব ও ঘুমাব, কারণ একমাত্র তুমিই, হে সদাপ্রভু, আমায় নিরাপদে বাস করতে দিয়েছ।