Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:20

[1] পবিত্র পর্বতে তিনি তাঁর নগর স্থাপন করেছেন।

[2] যাকোবের কুলের অন্য সমস্ত বাসস্থান থেকে সদাপ্রভু সিয়োনের দ্বারসকল ভালোবাসেন।

[3] হে ঈশ্বরের নগরী, তোমার বিষয়ে গৌরবের কথা বলা হয়:

[4] “যারা আমাকে স্বীকার করে তাদের মধ্যে আমি রাহব এবং ব্যাবিলনকে গণনা করব, এমনকি ফিলিস্তিয়া, সোর ও কূশ— এবং বলব, ‘এই সবের জন্ম সিয়োনে হয়েছে।’ ”

[5] সত্যিই, সিয়োন সম্পর্কে ঘোষণা করা হবে, “এর জন্ম সিয়োনে হয়েছে, ওরও জন্ম হয়েছে, এবং পরাৎপর স্বয়ং তাঁকে প্রতিষ্ঠিত করবেন।”

[6] সদাপ্রভু লোকেদের সম্বন্ধে গণনার গ্রন্থে লিখবেন: “এর জন্ম সিয়োনে হয়েছে।”

[7] সবাই যারা গান ও নাচ করবে, তারা বলবে, “সিয়োন আমার জীবনের উৎস।”

গীত — Chapters