Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:44

[1] সদাপ্রভুর প্রশংসা করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর প্রশংসা করো।

[2] আমি সারা জীবন সদাপ্রভুর প্রশংসা করব। আমি যতদিন বাঁচব ততদিন আমার ঈশ্বরের প্রশংসা করব।

[3] তোমরা অধিপতিদের উপর আস্থা রেখো না, মানুষের উপর, যারা রক্ষা করতে পারে না।

[4] যখন তাদের প্রাণবায়ু বেরিয়ে যায় তখন তারা ধুলোতে ফিরে আসে, সেই দিনই তাদের সকল পরিকল্পনার অবসান ঘটে।

[5] ধন্য সেই ব্যক্তি, যার সহায় যাকোবের ঈশ্বর, ঈশ্বর সদাপ্রভুতেই তার সকল প্রত্যাশা।

[6] তিনি আকাশমণ্ডল ও পৃথিবী, সাগর ও তাদের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা— তিনি চিরকাল বিশ্বস্ত থাকেন।

[7] তিনি অত্যাচারিতদের পক্ষে ন্যায়বিচার করেন, আর ক্ষুধার্তদের খাবার যোগান দেন। সদাপ্রভু বন্দিদের মুক্ত করেন।

[8] সদাপ্রভু দৃষ্টিহীনকে দৃষ্টি দান করেন, সদাপ্রভু অবনতদের উত্থাপন করেন, সদাপ্রভু ধার্মিকদের প্রেম করেন।

[9] সদাপ্রভু বিদেশিদের রক্ষা করেন অনাথ ও বিধবাদের তিনি বহন করেন, কিন্তু তিনি দুষ্টদের সংকল্প ব্যর্থ করেন।

[10] সদাপ্রভু চিরকাল রাজত্ব করেন, তোমার ঈশ্বর, হে সিয়োন, বংশানুক্রমে করেন। সদাপ্রভুর প্রশংসা করো।

গীত — Chapters