Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:59

[1] সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত; সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত; সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।

[2] তোমার সিংহাসন প্রাচীনযুগ থেকে প্রতিষ্ঠিত; তুমি স্বয়ং অনন্তকাল থেকে।

[3] হে সদাপ্রভু, সমুদ্র সকল উঠেছে, সমুদ্র সকল তাদের কণ্ঠস্বর তুলেছে; সমুদ্র সকল তাদের উত্তাল ঢেউ তুলেছে।

[4] মহাজলধির গর্জন অপেক্ষা, সমুদ্রের উত্তাল ঢেউ অপেক্ষা উচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান।

[5] হে সদাপ্রভু, তোমার বিধিবিধান, সুদৃঢ়; অনন্তকাল ধরে পবিত্রতাই তোমার গৃহের শোভা।

গীত — Chapters