Skip to content
Opens in a new window
Listen to this chapter • 3:03

[1] সদাপ্রভুর ধন্যবাদ করো, কারণ তিনি মঙ্গলময়। তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[2] দেবতাদের ঈশ্বরের ধন্যবাদ করো। তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[3] প্রভুদের প্রভুকে ধন্যবাদ দাও, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[4] তাঁর প্রশংসা করো যিনি একাই মহৎ ও আশ্চর্য কাজ করেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[5] যিনি আপন প্রজ্ঞাবলে এই আকাশমণ্ডল সৃষ্টি করেছেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[6] যিনি জলধির উপরে পৃথিবী বিস্তার করেছেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[7] যিনি বৃহৎ জ্যোতিগণ সৃষ্টি করেছেন— তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[8] দিনের উপর শাসন করতে সূর্য, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[9] রাত্রির উপর শাসন করতে চাঁদ ও তারকারাশি; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[10] যিনি মিশরের প্রথমজাতকে আঘাত করেছিলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[11] যিনি ইস্রায়েলকে তাদের মধ্য থেকে মুক্ত করলেন তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[12] তাঁর শক্তিশালী হাত ও প্রসারিত বাহু দিয়ে; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[13] যিনি লোহিত সাগর দু-ভাগ করলেন তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[14] যিনি ইস্রায়েলীদের তার মধ্যে দিয়ে বার করে আনলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[15] কিন্তু ফরৌণ ও তার সেনাবাহিনীকে যিনি লোহিত সাগরে নিক্ষেপ করলেন; তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[16] যিনি আপন প্রজাদের মরুপ্রান্তরের মধ্য দিয়ে পরিচালিত করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[17] যিনি মহান রাজাদের আঘাত করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[18] এবং শক্তিশালী রাজাদের বধ করেলেন— তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[19] ইমোরীয়দের রাজা সীহোনকে, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[20] বাশনের রাজা ওগকে তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[21] এবং তাদের দেশ অধিকারস্বরূপ বণ্টন করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[22] নিজের দাস ইস্রায়েলকে অধিকার দিলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[23] আমাদের দৈন্য অবস্থায় তিনি আমাদের স্মরণ করলেন তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[24] আমাদের শত্রুদের কবল থেকে আমাদের উদ্ধার করলেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[25] তিনি সব প্রাণীদের খাবার দেন, তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

[26] স্বর্গের ঈশ্বরের ধন্যবাদ করো। তাঁর দয়া অনন্তকালস্থায়ী।

গীত — Chapters