Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:47

[1] হে সদাপ্রভু, রাগে আমায় তিরস্কার কোরো না তোমার ক্রোধে আমায় শাসন কোরো না।

[2] আমার প্রতি দয়া করো, হে সদাপ্রভু, কারণ আমি দুর্বল; আমায় সুস্থ করো, হে সদাপ্রভু, কারণ আমার হাড়গোড় ব্যথায় পূর্ণ।

[3] আমার প্রাণ গভীর বেদনায় পূর্ণ, কত কাল, হে সদাপ্রভু, আর কত কাল?

[4] হে সদাপ্রভু, আমার দিকে দেখো, ও আমায় রক্ষা করো; তোমার অবিচল প্রেমের গুণে আমায় রক্ষা করো।

[5] মৃতদের মধ্যে কেউ তোমাকে স্মরণ করে না। পাতাল থেকে কে তোমার প্রশংসা করে?

[6] আমি আর্তনাদ করে ক্লান্ত হয়ে পড়েছি। সারারাত ধরে কেঁদে আমি বিছানা ভিজিয়েছি এবং চোখের জলে আমার খাট ভিজিয়েছি।

[7] গভীর দুঃখে আমার দৃষ্টি দুর্বল হয়; আমার সব শত্রুদের নির্যাতনে চোখ জীর্ণ হয়।

[8] তোমরা সবাই যারা অধর্ম করো, আমার কাছ থেকে দূর হও, কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন।

[9] সদাপ্রভু আমার বিনতি শুনেছেন; সদাপ্রভু আমার প্রার্থনা গ্রহণ করেন।

[10] আমার সব শত্রু লজ্জিত ও বিহ্বল হবে; তারা পিছু ফিরবে এবং হঠাৎ লজ্জিত হবে।

গীত — Chapters