Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:15

[1] ঈশ্বর আমাদের প্রতি করুণা করুন ও আমাদের আশীর্বাদ করুন তাঁর মুখ আমাদের উপর উজ্জ্বল করুন—

[2] যেন তোমার পথসকল জগতে আর তোমার পরিত্রাণ সমস্ত জাতির মধ্যে জ্ঞাত হয়।

[3] হে ঈশ্বর, যেন লোকেরা তোমার স্তব করে; হ্যাঁ! যেন সমস্ত লোকেরা তোমার প্রশংসা করে।

[4] সমস্ত জাতি আনন্দ করুক আর উল্লাসিত হোক, কারণ তুমি লোকেদের সমতার সঙ্গে শাসন করছ এবং পৃথিবীর জাতিগণদের পরিচালনা করছ।

[5] হে ঈশ্বর, সব লোকেরা তোমার প্রশংসা করুক, সব লোকেরা তোমার প্রশংসা করুক।

[6] তখন এই পৃথিবী ফসল উৎপন্ন করবে; এবং ঈশ্বর, আমাদের ঈশ্বর, আমাদের বিপুলভাবে আশীর্বাদ করবেন।

[7] হ্যাঁ, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন, তাতে এই পৃথিবীর সকল মানুষ তাঁকে সম্ভ্রম করবে।

গীত — Chapters