Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:18

[1] হে ঈশ্বর, তোমার নামে আমাকে রক্ষা করো; তোমার পরাক্রমে আমাকে নির্দোষ ঘোষণা করো।

[2] হে ঈশ্বর, আমার প্রার্থনা শোনো; আমার মুখের কথায় কর্ণপাত করো।

[3] দাম্ভিক প্রতিপক্ষরা আমাকে আক্রমণ করে; নিষ্ঠুর লোকেরা, যারা ঈশ্বরকে মানে না আমাকে হত্যা করতে চায়।

[4] কিন্তু ঈশ্বর আমার সহায়; সদাপ্রভুই আমাকে বাঁচিয়ে রাখেন।

[5] যারা আমাকে অপবাদ দেয়, অমঙ্গল তাদের উপর ফিরে আসুক, তোমার বিশ্বস্ততায় তাদের ধ্বংস করো।

[6] আমি তোমার প্রতি স্বেচ্ছাদত্ত নৈবেদ্য নিবেদন করব, হে সদাপ্রভু, আমি তোমার নামের প্রশংসা করব কারণ তা মঙ্গলময়।

[7] আমার সকল সঙ্কট থেকে তুমি আমাকে উদ্ধার করেছ, এবং বিজয়ীর দৃষ্টিতে আমার চোখ আমার শত্রুদের দিকে দেখেছে।

গীত — Chapters