Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:06

[1] আমি সঙ্কটকালে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আমার ডাকে সাড়া দেন।

[2] হে সদাপ্রভু, মিথ্যাবাদী মুখ, ও ধাপ্পাবাজ জিভের কবল থেকে আমাকে রক্ষা করো।

[3] ধাপ্পাবাজ মুখ, ঈশ্বর তোমার প্রতি কী করবেন? তিনি কেমনভাবে তোমার শাস্তি বৃদ্ধি করবেন?

[4] যোদ্ধার ধারালো তিরের আঘাতে তুমি বিদ্ধ হবে, আর জ্বলন্ত কয়লায় তুমি দগ্ধ হবে।

[5] হায় কী দুর্দশা আমার, আমি মেশকে বাস করছি, কেদরের তাঁবুর মধ্যে আমি বাস করছি।

[6] যারা শান্তিকে ঘৃণা করে, তাদের মাঝে আমি বহুকাল বাস করছি।

[7] আমি শান্তির পক্ষে; কিন্তু আমি যখন কথা বলি, ওরা তখন যুদ্ধ চায়।

গীত — Chapters