Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:37

[1] হে সকল জাতি, করতালি দাও; মহানন্দে ঈশ্বরের উদ্দেশে জয়ধ্বনি করো।

[2] কেননা পরাৎপর সদাপ্রভু ভয়ঙ্কর, সমস্ত জগতের উপর তিনিই রাজা।

[3] বিভিন্ন লোকেদের তিনি আমাদের অধীন করেছেন, আমাদের শত্রুদের আমাদের পদানত করেছেন।

[4] তিনি আমাদের অধিকার আমাদের জন্য বেছে নিয়েছেন, তা যাকোবের গর্বের বিষয়, যাকে তিনি ভালোবেসেছিলেন।

[5] ঈশ্বর আনন্দের জয়ধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন। সদাপ্রভু তূরীর ধ্বনিতে ঊর্ধ্বে আরোহণ করেছেন।

[6] ঈশ্বরের উদ্দেশে স্তব করো, স্তব করো; আমাদের রাজার উদ্দেশে স্তব করো, স্তব করো।

[7] কেননা ঈশ্বরই এই সমস্ত পৃথিবীর রাজা; গীত সহযোগে তাঁর উদ্দেশে স্তব করো।

[8] ঈশ্বর সকল জাতির উপর শাসন করেন, ঈশ্বর তাঁর পবিত্র সিংহাসনে অধিষ্ঠিত।

[9] সকল জাতির প্রধানেরা সম্মিলিত হয়, অব্রাহামের ঈশ্বরের প্রজাদের সঙ্গে, কারণ পৃথিবীর সব রাজা ঈশ্বরের; তিনি সর্বত্র অতিশয় গৌরবান্বিত।

গীত — Chapters