Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:18

[1] ঈশ্বর মহাসভায় নিজের স্থান গ্রহণ করেছেন; তিনি “দেবতাদের” মাঝে বিচার সম্পন্ন করেন:

[2] কত কাল তুমি যারা অসৎ তাদের পক্ষ নেবে আর দুষ্টদের পক্ষপাতিত্ব করবে?

[3] যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো, যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।

[4] যারা দুর্বল আর অভাবী তাদের মুক্ত করো; দুষ্টদের দেশ থেকে তাদের উদ্ধার করো।

[5] “সেই ‘দেবতারা’ কিছুই জানে না, তারা কিছুই বোঝে না তারা অন্ধকারে হেঁটে বেড়ায়; আর জগতের ভিত্তি কেঁপে ওঠে।

[6] “আমি বলি, ‘তোমরা “ঈশ্বর” তোমরা সকলে পরাৎপরের সন্তান।’

[7] কিন্তু সামান্য মানুষের মতো তোমাদের মৃত্যু হবে; অন্যান্য সব শাসকদের মতো তোমাদেরও পতন হবে।”

[8] ওঠো, হে ঈশ্বর, এই জগতের বিচার করো, কারণ সমস্ত জাতি তোমার উত্তরাধিকার।

গীত — Chapters