Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:41

[1] এই জগৎ, তার মধ্যস্থিত সবকিছু, এই পৃথিবী, আর যা কিছু এতে আছে সব সদাপ্রভুরই;

[2] কারণ তিনি তা সমুদ্রের উপর স্থাপন করেছেন আর জলধির উপর তা নির্মাণ করেছেন।

[3] কে সদাপ্রভুর পর্বতে আরোহণ করবে? কে তাঁর পুণ্যস্থানে দাঁড়াবে?

[4] সে, যার হাত পরিষ্কার ও হৃদয় নির্মল, যে প্রতিমায় আস্থা রাখে না অথবা মিথ্যা দেবতার নামে শপথ করে না।

[5] তারা সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ লাভ করবে এবং তাদের ঈশ্বর উদ্ধারকর্তার কাছ থেকে সমর্থন পাবে।

[6] এই সেই প্রজন্ম, যারা তোমাকে অন্বেষণ করে, তারা তোমার মুখ অন্বেষণ করে, হে যাকোবের ঈশ্বর।

[7] হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, উত্থিত হও, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।

[8] কে এই গৌরবের রাজা? সদাপ্রভু শক্তিশালী ও বলবান, সদাপ্রভু যুদ্ধে বলবান।

[9] হে দ্বারসকল, মাথা তুলে দেখো; হে প্রাচীন দরজা, তাদের তুলে ধরো, যেন গৌরবের রাজা প্রবেশ করতে পারেন।

[10] কে এই গৌরবের রাজা? তিনি সর্বশক্তিমান সদাপ্রভু তিনি গৌরবের রাজা।

গীত — Chapters