Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:59

[1] সদাপ্রভু রাজত্ব করেন, পৃথিবী উল্লসিত হোক; সুদূর উপকূলবর্তী দেশ আনন্দিত হোক।

[2] মেঘ ও ঘন অন্ধকার তাঁর চতুর্দিক ঘিরে রেখেছে, ধর্মশীলতা ও ন্যায়বিচার তাঁর সিংহাসনের ভিত্তি।

[3] আগুন তাঁর অগ্রগামী হয়, এবং চারিদিকে তাঁর বিপক্ষদের দগ্ধ করে।

[4] তাঁর বিদ্যুতের আলোতে পৃথিবী আলোকিত হয়, জগৎ এসব দেখে আর কম্পিত হয়।

[5] সদাপ্রভুর সম্মুখে, সমস্ত জগতের সদাপ্রভুর সম্মুখে, পর্বতসকল মোমের মতো গলে যায়।

[6] আকাশমণ্ডল তাঁর ধার্মিকতা প্রচার করে, এবং সব লোকেরা তাঁর মহিমা দেখে।

[7] সকলে যারা প্রতিমার আরাধনা করে, যারা মূর্তিতে গর্ব করে, তারা লজ্জিত হয়; সকল দেবতাগণ, তোমরা সদাপ্রভুর আরাধনা করো।

[8] তোমার বিচার হে সদাপ্রভু, সিয়োন শোনে আর আনন্দিত হয় আর যিহূদার সকল গ্রাম উল্লাসিত হয়।

[9] কারণ, হে সদাপ্রভু, তুমি সমস্ত জগতের ঊর্ধ্বে পরাৎপর; সব দেবতার ঊর্ধ্বে তুমি মহিমান্বিত।

[10] যারা সদাপ্রভুকে ভালোবাসে তারা অধর্মকে ঘৃণা করুক, কারণ তিনি তাঁর বিশ্বস্তজনদের প্রাণরক্ষা করেন, এবং দুষ্টদের কবল থেকে তাদের উদ্ধার করেন।

[11] ধার্মিকের জন্য আলো আর হৃদয়ে ন্যায়পরায়ণের জন্য আনন্দ, উদিত হয়।

[12] তোমরা যারা ধার্মিক, সদাপ্রভুতে আনন্দ করো, আর তাঁর পবিত্র নামের প্রশংসা করো।

গীত — Chapters