Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:16

[1] সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন— সমস্ত ইস্রায়েল বলুক—

[2] সদাপ্রভু যদি আমাদের পক্ষে না থাকতেন, যখন লোকেরা আমাদের আক্রমণ করেছিল,

[3] যখন তাদের ক্রোধ আমাদের বিরুদ্ধে জ্বলে উঠেছিল, তখন হয়তো তারা আমাদের জীবন্তই গ্রাস করে ফেলত;

[4] বন্যার জলরাশি হয়তো চারিদিক প্লাবিত করত, জলস্রোত হয়তো আমাদের উপর দিয়ে বয়ে যেত,

[5] উত্তাল জলরাশি হয়তো ভাসিয়ে নিয়ে যেত আমাদের।

[6] সদাপ্রভুর ধন্যবাদ হোক, তিনি তাদের দাঁতের আঘাতে আমাদের ছিন্নভিন্ন হতে দেননি।

[7] আমরা পাখির মতো পালিয়েছি শিকারির ফাঁদ থেকে; ফাঁদ ছিন্ন করা হয়েছে, এবং আমরা পালিয়েছি।

[8] সদাপ্রভু, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের সাহায্য তাঁর কাছ থেকে আসে।

গীত — Chapters