Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:03

[1] হে সদাপ্রভু, কে তোমার পবিত্র তাঁবুতে বাস করবে? তোমার পুণ্য পর্বতে কে বাস করবে?

[2] সেই করবে যে আচরণে নির্দোষ, যে নিয়মিত সঠিক কাজ করে, যে অন্তর থেকে সত্য কথা বলে;

[3] যার জিভ কোনও অপবাদ করে না, প্রতিবেশীর প্রতি কোনও অন্যায় করে না, এবং অপরের কোনও নিন্দা করে না;

[4] যে দুষ্ট ব্যক্তিকে অবজ্ঞা করে কিন্তু তাদের শ্রদ্ধা করে যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, লোকসান হলেও সে প্রতিশ্রুতি রক্ষা করে, এবং তার মন পরিবর্তন করে না;

[5] যে বিনা সুদে দরিদ্রদের অর্থ ধার দেয়; যে নির্দোষের বিরুদ্ধে ঘুস নেয় না। যে এসব করে সে কখনই বিচলিত হবে না।

গীত — Chapters