Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:29

[1] মূর্খ নিজের হৃদয়ে বলে, “ঈশ্বর নেই।” তারা অসৎ, আর তাদের চলার পথভ্রষ্ট; সৎকর্ম করে এমন কেউ নেই।

[2] ঈশ্বর স্বর্গ থেকে সব মানুষের প্রতি দৃষ্টিপাত করেন, তিনি দেখেন সুবিবেচক কেউ আছে কি না, ঈশ্বর সন্ধানী কেউ আছে কি না!

[3] সবাই বিপথগামী হয়েছে, সবাই অসৎ হয়েছে; সৎকর্ম করে এমন কেউ নেই, একজনও নেই।

[4] এসব অনিষ্টকারীদের কি কিছুই জ্ঞান নেই? তারা আমার ভক্তদের রুটি খাওয়ার মতো গ্রাস করে; তারা ঈশ্বরকে কখনও ডাকে না।

[5] নিদারুণ আতঙ্কে তারা বিহ্বল হয়েছে, এমন আতঙ্ক যা তারা আগে জানেনি। ঈশ্বর তোমার শত্রুদের হাড়গোড় চারিদিকে ছড়িয়ে দেবেন। তুমি তাদের লজ্জিত করবে কারণ ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করেছেন।

[6] আহা, ইস্রায়েলের পরিত্রাণ আসবে সিয়োন থেকে! যখন ঈশ্বর আপন ভক্তজনের পুনরুদ্ধার করবেন, তখন যাকোব উল্লাসিত হবে আর ইস্রায়েল আনন্দ করবে।

গীত — Chapters