Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:02

[1] ধন্য সেইসব ব্যক্তি যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, যারা তাঁর নির্দেশিত পথে চলে।

[2] তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে; আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে।

[3] তোমার স্ত্রী তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে; তোমার মেজের চারিদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে।

[4] হ্যাঁ, সেই ব্যক্তি যে সদাপ্রভুকে সম্ভ্রম করে তাঁর জন্য এই তোমার আশীর্বাদ হবে।

[5] সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন; তোমার জীবনের প্রতিটি দিনে, তুমি যেন জেরুশালেমের সমৃদ্ধি দেখতে পাও।

[6] তুমি তোমার সন্তানদের বংশধর দেখার জন্য বেঁচে থাকো— ইস্রায়েলে শান্তি বিরাজ করুক।

গীত — Chapters