Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:08

[1] ইস্রায়েল যখন মিশর ছেড়ে বের হয়ে এলো, যাকোবের গোষ্ঠী পরভাষী লোকেদের ছেড়ে,

[2] যিহূদা ঈশ্বরের পবিত্রস্থান হয়ে উঠল, আর ইস্রায়েল তাঁর আধিপত্য।

[3] সমুদ্র দেখল আর পালিয়ে গেল, জর্ডন পিছু ফিরল;

[4] পর্বতমালা মেষের মতো লাফিয়ে উঠল, পাহাড়গুলি মেষশাবকের মতো।

[5] হে সমুদ্র, কেন তুমি পালিয়ে গেলে? হে জর্ডন, কেন তুমি পিছু ফিরলে?

[6] হে পর্বতমালা, কেন তোমরা মেষের মতো লাফিয়ে উঠলে, তোমরা পাহাড়গুলি, মেষশাবকের মতো?

[7] হে পৃথিবী, প্রভুর সম্মুখে, আর যাকোবের ঈশ্বরের সম্মুখে কম্পিত হও।

[8] তিনি শৈলকে জলাশয়ে পরিণত করলেন, কঠিন শৈলকে জলের উৎস।

গীত — Chapters