Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:22

[1] সদাপ্রভু আমার প্রভুকে বলেন: “যতক্ষণ না আমি তোমার শত্রুদের, তোমার পাদপীঠ করি তুমি আমার ডানদিকে বসো।”

[2] সদাপ্রভু জেরুশালেম থেকে তোমার শক্তিশালী রাজ্য বিস্তার করবেন; আর তুমি তোমার শত্রুদের উপর রাজত্ব করবে।

[3] যখন তুমি যুদ্ধে যাবে, তোমার লোকেরা স্বেচ্ছায় তোমার সেবা করবে। তুমি পবিত্র পোশাকে সজ্জিত হবে, আর ভোরের শিশিরের মতো তোমার শক্তি প্রতিদিন নতুন হবে।

[4] সদাপ্রভু শপথ করেছেন, আর তিনি মন পরিবর্তন করবেন না: “মল্কীষেদকের রীতি অনুযায়ী, তুমি চিরকালীন যাজক।”

[5] প্রভু তোমার ডানদিকে আছেন; তিনি তাঁর ক্রোধের দিনে রাজাদের চূর্ণ করবেন।

[6] তিনি জাতিদের বিচার করবেন, আর শবদেহ দিয়ে দেশ পূর্ণ করবেন, এবং সমস্ত পৃথিবীর শাসকদের চূর্ণ করবেন।

[7] তিনি পথের মধ্যে স্রোতের জলপান করবেন, এবং বিজয়ের কারণে তিনি ঊর্দ্ধে মাথা তুলবেন।

গীত — Chapters