Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:53

[1] আমি তোমার দিকে চোখ তুলে দেখি, তোমার দিকে, যিনি স্বর্গের সিংহাসনে অধিষ্ঠিত।

[2] যেমন কর্তার হাতের দিকে দাসের দৃষ্টি থাকে, যেমন কর্ত্রীর হাতের দিকে দাসীর দৃষ্টি থাকে, তেমনই আমাদের দৃষ্টি সদাপ্রভু আমাদের ঈশ্বরের দিকে থাকে, যতদিন না পর্যন্ত তিনি আমাদের প্রতি দয়া করেন।

[3] আমাদের প্রতি দয়া করো, হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়া করো, কেননা আমারা অবজ্ঞায় পূর্ণ হয়েছি।

[4] দাম্ভিকের বিদ্রুপ ও অহংকারীর অবজ্ঞা আমরা শেষ পর্যন্ত সহ্য করেছি।

গীত — Chapters