Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:05

[1] আমি পর্বতমালার দিকে চেয়ে দেখি— কোথা থেকে আমার সাহায্য আসে?

[2] স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সদাপ্রভু থেকে আমার সাহায্য আসে।

[3] তিনি তোমাকে হোঁচট খেতে দেবেন না, তোমার রক্ষক তন্দ্রাচ্ছন্ন হবেন না;

[4] সত্যিই, যিনি ইস্রায়েলের রক্ষক, তিনি তন্দ্রাচ্ছন্ন বা নিদ্রামগ্ন হবেন না।

[5] সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভু তোমার ডানদিকে তোমার ছায়া;

[6] দিনে সূর্য তোমার ক্ষতি করবে না, এমনকি রাতে চাঁদও করবে না।

[7] সদাপ্রভু তোমাকে সকল অমঙ্গল থেকে রক্ষা করবেন আর তিনি তোমার প্রাণরক্ষা করবেন;

[8] তোমার যাওয়া-আসার পথে সদাপ্রভু তোমাকে রক্ষা করবেন এখন থেকে চিরকাল পর্যন্ত।

গীত — Chapters