Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:17

[1] সদাপ্রভুর প্রশংসা করো। তোমরা যারা তাঁর ভক্তদাস, সদাপ্রভুর প্রশংসা করো;

[2] এখন ও অনন্তকাল, সদাপ্রভুর নামের প্রশংসা হোক।

[3] সূর্য উদয় থেকে যে স্থানে অস্ত যায় সেই পর্যন্ত সদাপ্রভুর নামের প্রশংসা হোক।

[4] সদাপ্রভু সব জাতির ঊর্ধ্বে, এবং তাঁর মহিমা আকাশমণ্ডলের ঊর্ধ্বে গৌরবান্বিত।

[5] সদাপ্রভু, আমাদের ঈশ্বর, যিনি ঊর্ধ্বে সিংহাসনে অধিষ্ঠিত, তাঁর সঙ্গে কার তুলনা হয়!

[6] তিনি আকাশমণ্ডল ও পৃথিবীর দিকে অবনত হয়ে দৃষ্টিপাত করেন।

[7] তিনি ধুলো থেকে দরিদ্রদের তোলেন, আর ছাইয়ের স্তূপ থেকে অভাবীদের ওঠান;

[8] তিনি তাদের অধিপতিদের সঙ্গে বসান, এমনকি তাঁর ভক্তদের অধিপতিদের সঙ্গে।

[9] তিনি নিঃসন্তান মহিলাকে এক পরিবার দেন, তাকে ছেলেমেয়েদের সুখী মা করেন। সদাপ্রভুর প্রশংসা হোক।

গীত — Chapters