Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:06

[1] যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন, তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে। যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন, তবে নগররক্ষীরা বৃথাই রাত্রি জেগে থাকে।

[2] বৃথাই তোমরা খুব সকালে ওঠো আর অনেক রাত পর্যন্ত জেগে থাকো, অন্ন-সংস্থানের জন্য পরিশ্রম করো— কারণ তিনি যাদের ভালোবাসেন তাদের চোখে ঘুম দেন।

[3] সন্তানসন্ততি সদাপ্রভুর দেওয়া অধিকার, তাঁর দেওয়া পুরস্কার।

[4] যেমন বীরযোদ্ধার হাতে তির তেমনি যৌবনে জাত সন্তানসন্ততি।

[5] ধন্য সেই ব্যক্তি যার তূণ সেইরকম তীরে পূর্ণ, তারা লজ্জিত হবে না যখন তারা নগরদ্বারে বিপক্ষদের সঙ্গে বিরোধ করে।

গীত — Chapters