Skip to content
Opens in a new window
Listen to this chapter • 0:54

[1] যখন ঈশ্বরের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে একত্রে বাস করে তা কত উত্তম ও মনোহর!

[2] তা মূল্যবান তেলের মতো যা মাথায় ঢেলে দেওয়া হয়, যা দাড়িতে গড়িয়ে পরে, যা হারোণের দাড়িতে গড়িয়ে পরে, যা তাঁর পোশাকের গলায় গড়িয়ে পরে।

[3] মনে হয় এ যেন হর্মোণ পাহাড়ের শিশির সিয়োন পর্বতে ঝরে পড়ছে। কারণ সেখানে সদাপ্রভু তাঁর আশীর্বাদ দিলেন, এমনকি অনন্তকালের জন্য জীবন দিলেন।

গীত — Chapters