Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:17

[1] হে সদাপ্রভু, আমি অতল থেকে তোমার সাহায্য চেয়েছি;

[2] হে সদাপ্রভু, আমার কণ্ঠস্বর শোনো। আমার বিনতি প্রার্থনার প্রতি তোমার কান মনযোগী হোক।

[3] হে সদাপ্রভু, যদি তুমি পাপের হিসাব রাখতে, তবে প্রভু, কে বাঁচতে পারত?

[4] কিন্তু তোমার কাছে ক্ষমা আছে, যেন আমরা, সম্ভ্রমে তোমার সেবা করতে পারি।

[5] আমি সদাপ্রভুর প্রতীক্ষায় থাকি, আমার সমস্ত অন্তর প্রতীক্ষা করে, এবং তাঁর বাক্যে আমি আশা রাখি।

[6] প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে হ্যাঁ, প্রত্যুষের জন্য প্রহরী যেমন প্রতীক্ষায় থাকে, আমার প্রাণ, প্রভুর জন্য, তার থেকেও বেশি প্রতীক্ষায় থাকে।

[7] হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখো, কারণ সদাপ্রভুর কাছে অবিচল প্রেম আছে, এবং তাঁর কাছে পূর্ণ মুক্তি আছে।

[8] তিনি নিজেই ইস্রায়েলকে সকল পাপ থেকে মুক্ত করবেন।

গীত — Chapters