Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:59

[1] ঈশ্বর যিহূদাতে সুপরিচিত; ইস্রায়েলে তাঁর নাম মহান।

[2] তাঁর তাঁবু শালেম নগরীতে আছে, তাঁর বাসস্থান সিয়োনে।

[3] সেখানে তিনি শত্রুর জ্বলন্ত তির, ঢাল, তরোয়াল, ও যুদ্ধের অস্ত্রশস্ত্র চূর্ণ করেছেন।

[4] চিরস্থায়ী পর্বতমালা থেকে তুমি উজ্জ্বল এবং অতি মহিমান্বিত।

[5] সাহসী শত্রুরা লুন্ঠিত হয়েছে তারা আমাদের সম্মুখে মৃত্যুর ঘুমে আচ্ছন্ন। কোনো যোদ্ধা আমাদের বিরুদ্ধে হাত তুলতে পারেনি।

[6] হে যাকোবের ঈশ্বর, তোমার তিরস্কারে ঘোড়া ও রথ, সবই অনড় হয়ে পড়ে আছে।

[7] মাত্র তুমিই এর যোগ্য যে সকলে তোমাকে সম্ভ্রম করবে। তুমি ক্রুদ্ধ হলে কে তোমার সম্মুখে দাঁড়াতে পারে?

[8] স্বর্গ থেকে তুমি রায় ঘোষণা করেছ, পৃথিবী কেঁপে উঠল আর নিঃশব্দে তোমার সম্মুখে দাঁড়াল—

[9] যখন তুমি হে ঈশ্বর, অন্যায়কারীদের বিচার ও জগতের নিপীড়িতদের উদ্ধার করার জন্য উঠে দাঁড়িয়েছ।

[10] নিশ্চয় মানুষের অবাধ্যতা তোমার মহিমা বৃদ্ধি করে কেননা তুমি তা অস্ত্র হিসেবে ব্যবহার করো।

[11] সদাপ্রভু, তোমার ঈশ্বরের কাছে শপথ করো ও তা পূর্ণ করো; প্রতিবেশী দেশবাসীগণ তাঁর প্রতি উপহার নিয়ে আসুক যিনি সকলের সম্ভ্রমের যোগ্য।

[12] তিনি শাসকবর্গদের আত্মা চূর্ণ করেন; এবং পৃথিবীর রাজারা তাঁকে সম্ভ্রম করে।

গীত — Chapters