Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:06

[1] হে ঈশ্বর, আমাকে শীঘ্রই উদ্ধার করো! হে সদাপ্রভু, তুমি শীঘ্রই এসো আর আমাকে সাহায্য করো।

[2] যারা আমার প্রাণনাশের চেষ্টা করে, তারা যেন লজ্জিত ও অপমানিত হয়; যারা আমার ধ্বংসের কামনা করে তারা যেন লাঞ্ছনায় পিছু ফিরে যায়।

[3] যারা আমাকে বলে, “হা! হা!” তারা যেন লজ্জায় পিছু ফিরে যায়।

[4] কিন্তু যারা তোমার অন্বেষণ করে তোমাতে আনন্দ করুক ও খুশি হোক; যারা তোমার পরিত্রাণ ভালোবাসে তারা সর্বদা বলুক, “সদাপ্রভু মহান!”

[5] কিন্তু আমি দরিদ্র ও অভাবী; হে ঈশ্বর, আমাকে সাহায্য করতে শীঘ্রই এসো, তুমিই আমার সহায় এবং আমার মুক্তিদাতা, হে সদাপ্রভু, দেরি কোরো না।

গীত — Chapters