Skip to content
Opens in a new window
Listen to this chapter • 1:23

[1] হে ঈশ্বর, আমাকে নির্দোষ ঘোষণা করো, এক অবিশ্বস্ত জাতির বিরুদ্ধে, আমাকে সমর্থন করো। যারা ছলনাকারী ও দুর্নীতিপরায়ণ তাদের হাত থেকে আমাকে উদ্ধার করো।

[2] তুমিই আমার ঈশ্বর, আমার আশ্রয় দুর্গ, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? কেন আমি আমার শত্রুর অত্যাচারে বিষণ্ণ মনে এদিক ওদিক ঘুরে বেড়াব?

[3] তোমার জ্যোতি ও তোমার সত্য আমার কাছে পাঠাও, তারা আমাকে পথ দেখাক; তারা তোমার পবিত্র পর্বতে আমাকে নিয়ে যাক সেই স্থানে যেখানে তুমি বাস করো।

[4] তখন আমি ঈশ্বরের বেদির কাছে যাব, ঈশ্বরের সান্নিধ্যে—যিনি আমার সকল আনন্দের উৎস। হে ঈশ্বর, আমার ঈশ্বর সুরবাহারের ঝংকারে আমি তোমার স্তুতি করব।

[5] হে আমার প্রাণ, কেন তুমি অবসন্ন? কেন তুমি অন্তরে এতো হতাশ? ঈশ্বরে তুমি আশা রাখো, কারণ আমি আবার তাঁর প্রশংসা করব যিনি আমার পরিত্রাতা ও আমার ঈশ্বর।

গীত — Chapters