[1] জিরাইবার দিনর ফরর সাফ্তার ফইল্যা দিনর ফজরত মগ্দলিনি মরিয়াম আর য়েই অইন্য মরিয়াম হব্যরগান চাইতো গেল্।
[2] তহন আতিক্যা বিরাট ভুসাল অইল্, হারন মাবুদর একজন ফেরেস্তা বেহেস্তর ত্যুন লামি আইল্ আর হব্যরর মুকর ত্যুন ফাত্যোরগান সরাই দিয়েনে য়িয়ানর উঅর বইল্।
[3] তেঁইর চেয়ারা বিজ্লির মতন আছিল্ আর তেঁইর হঅর-সোর আছিল্ ধবধইব্যা সাদা।
[4] তেঁইর ডরে ফাআরাদারঅক্যলে হাঁইফ্তো লাগিল্ আর মরার মতন অই ফরিল্।
[5] ফেরেস্তা মাইয়্যাফোয়াঅক্যলরে হইল্, “তোঁয়ারা নঅ ডরাইয়্যো, হারন আঁই জানি, যিবারে কুরুশর উঅর মারি ফেলা অইয়্যেল্ তোঁয়ারা য়েই ইসারে টোয়াইতা লাইগ্যো।
[6] তেঁই এডে নাই। তেঁই যেইল্যা হইয়্যেল্ য়েইল্যা গরিয়েনেই জিন্দা অই উইট্যে। আইয়্যো, তেঁই যেডে উউতি আছিল্ য়েই জাগাগান চঅ।
[7] তোঁয়ারা তরাতরি যাইয়েনে তেঁইর উম্যতঅক্যলরে হঅ তেঁই মরার ত্যুন জিন্দা অই উইট্যে আর য়িতারার আগদি গালিলত যাআর। য়িতারা তেঁইরে য়েডেই দেকিত্ ফাইবো। চঅ, হতাগান আঁই তোঁয়ারারে জানাই দিলাম।”
[8] য়েই মাইয়্যাফোয়াঅক্যলে অবইশ্য ডরাইয়্যেল্, কিন্তু তঅ বউত আনন্দর লগে তরাতরি হব্যরর হাছর ত্যুন গেল্ গই আর ইসার উম্যতঅক্যলরে এই হ্যবর দিবার লাই দুঁইত্যো লাগিল্।
[9] এন্ সমত ইসা অঠাত য়েই মাইয়্যাফোয়াঅক্যলর সাম্নদি আইয়েনে হইল্, “আস্সালামু আলাইকুম।” তহন য়েই মাইয়্যাফোয়াঅক্যলে তেঁইর হাছে যাইয়েনে ঠেং ধরি তেঁইরে সইদা গরিল্।
[10] ইসা য়িতারারে হইল্, “নঅ ডরাইয়্যো; তোঁয়ারা যাইয়েনে ভাইঅক্যলরে গালিলত যাইতো হঅ। য়িতারা য়েডেই আঁরে দেকিত্ ফাইবো।”
[11] য়েই মাইয়্যাফোয়াঅক্যলে যহন যাইতো গই আছিল্ তহন য়েই ফাআরাদারঅক্যলর হয়েকজন শঅরত গেল্ আর যেগিন যেগিন ঘইট্যেল্ য়েগিন মেইন ইমামঅক্যলরে জানাইল্।
[12] তহন ইমামঅক্যলে আর বুরা নেতাঅক্যলে একত্র অইয়েনে ফরামশ্য গরিল্ আর য়েই সৈন্যঅক্যলরে বউত টিঁয়া দিয়েনে হইল্,
[13] “তোঁয়ারা হইয়্যো, ‘আঁরা রাতিয়া যহন ঘুম যাইতাম আছিলাম তহন তেঁইর উম্যতঅক্যলে আইয়েনে তেঁইরে চুরি গরি লই গেইয়্যে।’
[14] এই হতা যুদি মেইন শাসনহত্যা উনিত ফাআ তইলে আঁরা তেঁইরে ঠান্ডা গইজ্যোম আর শাস্তির আতর ত্যুন তোঁয়ারারে রক্যা গইজ্যোম।”
[15] তহন ফাআরাদারঅক্যলে য়েই টিঁয়া নিল্ আর য়িতারারে যেইল্যা হোয়া অইয়্যেল্ য়েইল্যাই হইল্। আইজো ফইয্যন্ত য়েই হতা ইহুদিঅক্যলর মইধ্যে ছরাই আছে।
[16] ইসা গালিলর যে ফাআরত উম্যতঅক্যলরে যাইতো হইয়্যেল্ য়েই এগারোজন উম্যত তহন য়েই ফাআরত গেল্।
[17] য়েডে ইসারে দেকিয়েনে য়িতারা তেঁইরে সইদা গরিল্, কিন্তু হয়েকজন সন্দঅ গরিল্।
[18] তহন ইসা হাছদি আইয়েনে য়িতারারে এই হতা হইল্।, “বেহেস্তর আর দুনিয়ার বেক হ্যমতা আঁরে দেয়া অইয়্যে।
[19] ইয়ানর লাই তোঁয়ারা যাইয়েনে গোডা জাতির মানুষঅক্যলরে আঁর উম্যত গর। বাবা, ফোয়া আর ফাক-রুহ্র নামে য়িতারারে তরিকাবন্দি দঅ।
[20] আঁই তোঁয়ারারে যে সমস্ত উকুম দিয়্যি য়েগিন ফালন গইত্যো য়িতারারে শিক্যা দঅ। চঅ, যুগর শেষ ফইয্যন্ত অক্যল সমত আঁই তোঁয়ারার লগে লগে আছি।”