[1] এই হতাগিন হোয়া শেষ গরিয়েনে ইসা গালিল ফদেশ ছারি জদ্যান দইজ্যার অইন্য ফারত এহুদিয়া ফদেশত গেল্।
[2] বউত মানুষ তেঁইর ফিছদি ফিছদি গেল্ আর তেঁই য়েডে য়িতারারে বেরামর ত্যুন ভালা গরিল্।
[3] তহন হয়েকজন ফরিশি ইসারে ফরিক্যা গরিবার লাই তেঁইর হাছে আইয়েনে হইল্, “মুসার শরিয়ত মতন যে হনঅ হারনে বউঅরে তালাক দঅন কি কেউঅর ফক্যে উচিত না?”
[4] জোয়াবে ইসা হইল্, “অনরা ফইজ্যোন দে নঅ না, সিষ্টিহত্যা ফইল্যাদি য়িতারারে মরতফোয়া আর মাইয়্যাফোয়া গরিয়েনে সিষ্টি গইজ্যেল্ আর হইয়্যেল্,
[5] ‘ইয়ানর লাইই মানুষ বাবা-মারে ছারিয়েনে য়িবার বউঅর লগে এক অইয়েনে থাকিবো আর য়িতারা দুইজন একশরিল অইবো?’
[6] ইয়ানর লাই য়িতারা আর দুই নঅঅ, কিন্তু একশরিল। য়িয়ানর লাই আল্লাহ্ যিয়ান এক লগে যোগ গইজ্যে মানুষ য়িয়ান আলিদা নঅ গরক।”
[7] তহন ফরিশিঅক্যলে তেঁইরে হইল্, “তইলে নবি মুসা তালাক-নামা দিয়েনে বউঅরে তালাক দিতো উকুম দিয়্যে কিঅর লাই?”
[8] ইসা য়িতারারে হইল্, “অনরার মন হোটিন বুলিয়েনেই বউঅরে তালাক দিতো মুসা অনরারে অনুমতি দিয়্যে। কিন্তু ফইল্যার ত্যুন এইরহম নঅ আছিল্।
[9] আঁই অনরারে হইর, যে কেউ জেনার দোষ বাদে অইন্য হনঅ হারনে বউঅরে তালাক দিয়েনে অইন্য কেউঅরে বিয়া গরে য়িবা জেনা গরে।”
[10] তহন তেঁইর উম্যতঅক্যলে তেঁইরে হইল্, “জামাই বউঅর সম্বন্ধ যুদি এই রহমরই অঅ তইলে তঅ বিয়া নঅ গরনই ভালা।”
[11] ইসা য়িতারারে হইল্, “বেক্যিনে এই হতা মানি লইত্ নঅ ফারে; হ্যালি যারারে য়েই হ্যমতা দেয়া অইয়্যে য়িতারাই য়েগিন মানি লইত্ ফারে।
[12] কেউ কেউ হ্যোজা অইয়েনে জন্ম গ্রঅন গরে, য়িয়ানর লাই য়িতারা বিয়া নঅ গরে। আবার কেউ কেউঅরে মানুষেই হ্যোজা গরে, য়িয়ানর লাই য়িতারা বিয়া নঅ গরে। আবার এন্ কেউ কেউ আছে যারা বেহেস্তি রাইজ্যর লাই বিয়া গইত্যো নঅ বুলি মন ইস্তির গরে। যিবা এই হতা মানি লইত্ ফারে য়িবা মানি লক।”
[13] ফরদি মানুষঅক্যলে ছোড ছোড ফোয়ামাইয়্যাঅক্যলরে ইসার হাছে লই আইল্ যেন্ তেঁই য়িতারার মাথার উঅর আত রাকিয়েনে মুনাজাত গরে। কিন্তু উম্যতঅক্যলে য়িতারারে বগ্বগাইতো লাগিল্।
[14] তহন ইসা হইল্, “ফোয়ামাইয়্যাঅক্যলরে আঁর হাছে আইস্তো দঅ, বাধা নঅ দিয়ো; হারন বেহেস্তি রাইজ্য ইতারার মতন মানুষঅক্যলরই।”
[15] ফোয়ামাইয়্যাঅক্যলর মাথার উঅর আত রাকিয়েনে মুনাজাত গরিবার ফরদি ইসা য়েডের ত্যুন গেল্ গই।
[16] ফরদি একজন জোয়ান ফোয়া আইয়েনে ইসারে হইল্, “উজুর, আখেরি জিবন ফাইবার লাই আঁর ত্যুন ভালা কি গরন ফরিবো?”
[17] ইসা য়িবারে হইল্, “ভালার বিষয়ে আঁরে কিঅর লাই ফুছার গইত্যা লাইগ্যো? ভালা হ্যালি একজনই আছে। যুদি তুঁই আখেরি জিবন ফাইতা চঅ তইলে তেঁইর বেক উকুম ফালন গর।”
[18] য়েই জোয়ান ফোয়াউয়া হইল্, “হন্ হন্ উকুম?” ইসা হইল্, “খুন নঅ গইজ্যো, জেনা নঅ গইজ্যো, চুরি নঅ গইজ্যো, মিছা সাক্যি নঅ দিয়ো,
[19] বাবা-মারে সম্যান গইজ্যো আর তোঁয়ার ফতিবাসিরে নিজর মতন মহব্যত গইজ্যো।”
[20] য়েই জোয়ান ফোয়াউয়া ইসারে হইল্, “আঁই এগিনর বেক্যিনই ফালন গরি আস্যি, কিন্তু আঁর ত্যুন আর কি গরন ফরিবো?”
[21] ইসা য়িবারে হইল্, “যুদি তুঁই ফুরাফুরি হ্যাঁটি অইতা চঅ তইলে যাইয়েনে তোঁয়ার বেক সম্বত্যি বেচিয়েনে গরিবঅক্যলরে দান গর। য়িয়ানত তুঁই বেহেস্তত ধন ফাইবা। তার ফর আইয়েনে আঁর উম্যত অঅ।”
[22] এই হতা উনিয়েনে জোয়ান ফোয়াউয়া বউত দুক্যিত অইয়েনে গেল্ গই, হারন য়িবার বউত ধন-সম্বত্যি আছিল্।
[23] তহন ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, ফুইসাআলাঅক্যলর ফক্যে বেহেস্তি রাইজ্যত ঢুকন হোটিন অইবো।
[24] আঁই আবার তোঁয়ারারে হইর, ফুইসাআলাঅক্যলর ফক্যে আল্লাহ্র রাইজ্যত ঢুকনর ত্যুন বরং উঁইশোর ছেদা দিয়েনে উঁঢর ঢুকন সুজা।”
[25] এই হতা উনিয়েনে উম্যতঅক্যলে তাইজ্যব অইয়েনে হইল্, “তইলে হনে নাজাত ফাইত্ ফারে?”
[26] ইসা উম্যতঅক্যলর মিক্যা চাইয়েনে হইল্, “মানুষর ফক্যে ইয়ান অসম্ভব অইত ফারে, কিন্তু আল্লাহ্র ফক্যে বেক্যিনই সম্ভব।”
[27] তহন ফিতর তেঁইরে হইল্, “সঅন, আঁরা বেক কিছু ছারিয়েনে অনর উম্যত অইয়্যি; আঁরা কি ফাইয়্যোম?”
[28] ইসা য়িতারারে হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারা যারা আঁর উম্যত অইয়্যো, নয়া সিষ্টিত যহন ইব্নে আদম তেঁইর সম্যানর সিংহাসনত বইবো তহন তোঁয়ারাঅ বারউয়া সিংহাসনত বইবা আর ইসরাইলর বার বংশর বিচার গরিবা।
[29] আর যে কেউ আঁর লাই বাড়ি-ঘর, ভাই-বোইন, মা-বাবা, ফোয়া-মাইয়্যা বা জাগা-জমি ছারি দিয়্যে, য়িবা য়েগিনর একশ গুন বেশি ফাইবো আর আখেরি জিবনঅ ফাইবো।
[30] যারা ফইল্যা লাইনত আছে য়িতারার মইধ্যে বউত কেউ শেষদি ফরিবো, আর যারা শেষর লাইনত আছে য়িতারার মইধ্যে বউত কেউ ফইল্যা অইবো।