Skip to content
Opens in a new window
Listen to this chapter • 5:18

[1] ইসা আর তেঁইর উম্যতঅক্যলে জেরুজালেমর হাছাহাছি ফোঁছিয়েনে জৈতুন ফাআরর উঅরদি বৈত্‌ফগি গেরামর হাছে আইল্। তহন ইসা দুইজন উম্যতরে এই হতা হইয়েনে ফাটাই দিল্,

[2] “তোঁয়ারা য়েই সাম্‌নর গেরামত যঅ। য়েডে গেলেই দেকিত্ ফাইবা উগ্যুয়া গাধা বাঁধা আছে আর উগ্যুয়া বাইচ্যাঅ য়িয়ানর লগে আছে। য়েই দুয়া খুলিয়েনে আঁর হাছে লই আইয়্যো।

[3] কেউ যুদি কিছু হঅ তইলে হইয়্যো, ‘উজুরর দরহার আছে।’ য়িয়ানত তহনই য়িবা য়েগিনরে ছারি দিবো।”

[4] ইয়ান অইল্, যেন্ নবির মইধ্য দিয়েনে এই দে হতা হোয়া অইয়্যেল্ য়িয়ান ফুরন অঅ:

[5] “তোঁয়ারা সিয়োনর মাইয়্যারে হঅ, তোঁয়ার বাদশা তোঁয়ার হাছে আইয়্যের। তেঁই নম্র। তেঁই গাধার উঅরদি, গাধির বাইচ্যার উঅরদি চরিয়েনে আইয়্যের।”

[6] ইসা য়েই উম্যতঅক্যলরে যেইল্যা উকুম দিয়্যেল্ য়িতারা যাইয়েনে য়েইল্যাই গরিল্।

[7] য়িতারা য়েই গাধা আর গাধির বাইচ্যাউয়া আনিয়েনে য়েগিনর উঅর নিজরার গাআর চাদ্যর বিছাই দিবার ফর ইসা বইল্।

[8] বউত মানুষ ফথর উঅরদি য়িতারার গাআর চাদ্যর বিছাই দিল্। অইন্য মানুষঅক্যলে গাছর ঢেইল হাডি নিয়েনে ফথর উঅরদি বিছাই দিল্।

[9] যারা ইসার সাম্‌নদি আর ফিছদি যাইতো আছিল্ য়িতারা চিল্যাইয়েনে হইতো লাগিল্, “মারহাবা, দাউদর বংশধর! মাবুদর নামে যিবা আইয়্যের তেঁইর ফশংসা অক। বেহেস্‌ততঅ মারহাবা!”

[10] ইসা জেরুজালেমত ঢুকিলে ফর শঅরর বেক জাগাত উলুস্‌তুল ফরি গেল্। বেক্যিনে ফুছার গইত্যো লাগিল্, “ইবা হঅন?”

[11] মানুষঅক্যলে হইল্, “য়িবা গালিলর নাসরত গেরামর ইসা নবি।”

[12] ফরদি ইসা বায়তুল মোকাদ্যসত ঢুকিল্‌ আর য়েডে যারা বেচা-কিনা গইত্যো আছিল্ য়িতারা বেক্যিনরে দুঁরাই দিল্। তেঁই টিঁয়া বদল গরি দিবার মানুষঅক্যলর টেবিল আর যারা হইতোর বেইচ্‌তো আছিল্ য়িতারার বইবার জাগা উল্টাই দিয়েনে হইল্,

[13] “ফাক-কিতাবত আল্লাহ্ হইয়্যে, ‘আঁর ঘররে এবাদতর ঘর হোয়া অইবো,’ কিন্তু তোঁয়ারা ইয়ানরে ডাহাইতোর আড্ডাহ্যানা গরি তুইল্যো।”

[14] ইয়ার ফরদি আঁধা আর লেংগা মানুষঅক্যলে বায়তুল মোকাদ্যসত ইসার হাছে আইল্, আর তেঁই য়িতারারে বেরামর ত্যুন ভালা গরিল্।

[15] তেঁই যে কেরামতি হামগিন গইত্যো আছিল্ মেইন ইমামঅক্যলে আর আলেমঅক্যলে য়েগিন দেকিল্। য়িতারা বায়তুল মোকাদ্যসর মইধ্যে ফোয়ামাইয়্যাঅক্যলরে চিল্যাইয়েনে হইতো উনিল্, “মারহাবা, দাউদর বংশধর!”

[16] এগিন দেকি উনি য়িতারা বিরক্ত অইয়েনে ইসারে হইল্, “য়িতারা যেগিন হঅর য়েগিন তুঁই উইন্‌তা লাইগ্যো না?” তেঁই য়িতারারে হইল্, “জি, উনির। ফাক-কিতাবত অনরা কি হনঅ সমত নঅ ফরন না: গুরা ফোয়াছা আর লেদাফোয়াঅক্যলর হতার মইধ্যে তুঁই নিজর লাই ফশংসার বেবস্তা গইজ্যো?”

[17] ইয়ার ফরদি ইসা য়িতারারে ছারিয়েনে শঅরর বাইরে বেথানিয়া গেরামত গেল্ গই আর য়েডেই রাইতগান হাডাইল্।

[18] ফরদিন ফজরত শঅরত ফিরি আইবার সমত ইসার ভুগ লাগিল্।

[19] ফথর ফাশদি উগ্যুয়া ডোংগুলা গাছ দেকিয়েনে তেঁই গাছ্যুয়ার হাছে গেল্, কিন্তু য়িয়ানত ফাতা বাদে আর কিছুই দেকিত্ নঅ ফাইল্। তহন তেঁই গাছ্যুয়ারে হইল্, “আর হনঅ দিনঅ তোঁয়ার মইধ্যে ফল নঅ ধরক।” আর তহনই ডোংগুলা গাছ্যুয়া উয়াই গেল্।

[20] উম্যতঅক্যলে য়িয়ান দেকিয়েনে আচ্যাইয্য অইয়েনে হইল্, “ডোংগুলা গাছ্যুয়া কেন্ গরিয়েনে এত তরাতরি উয়াই গেল্?”

[21] জোয়াবে ইসা য়িতারারে হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারা সন্দঅ নঅ গরিয়েনে যুদি বিশ্যাস গর তইলে ডোংগুলা গাছর উঅরদি আঁই যেইল্যা গজ্যি তোঁয়ারাঅ য়েইল্যা গরিত্ ফারিবা। হ্যালি য়িয়ান নঅ, কিন্তু যুদি এই ফাআররে হঅ, ‘উঢি সাগরত যাইয়েনে ফর,’ তইলে য়িয়ানঅ অইবো।

[22] তোঁয়ারা যুদি বিশ্যাস গরিয়েনে মুনাজাত গর তইলে তোঁয়ারা যেগিন চাইবা য়েগিনই ফাইবা।”

[23] ফরদি ইসা আবার বায়তুল মোকাদ্যসত গেল্। যহন তেঁই য়েডে শিক্যা দিতো আছিল্ তহন মেইন ইমামঅক্যলে আর ইহুদিঅক্যলর বুরা নেতাঅক্যলে তেঁইর হাছে আইয়েনে হইল্, “তুঁই হঅন অধিকারে এগিন গইত্যা লাইগ্যো? এই অধিকার তোঁয়ারে হনে দিয়্যে?”

[24] ইসা য়িতারারে হইল্, “আঁইঅ অনরারে এক্যান হতা ফুছার গইজ্যোম। অনরা যুদি আঁরে য়িয়ানর জোয়াব দিত্ ফারন তইলে আঁইঅ অনরারে হইয়্যোম আঁই হঅন অধিকারে এগিন গরির্?

[25] হঅন চাই, তরিকাবন্দি দিবার অধিকার ইয়াহিয়া হডের ত্যুন ফাইয়্যেল্? আল্লাহ্‌র হাছর ত্যুন নাকি মানুষর হাছর ত্যুন?” তহন য়িতারা নিজরার মইধ্যে এই আলোচানা গরিল্, “আঁরা যুদি হই, ‘আল্লাহ্‌র হাছর ত্যুন’, তইলে য়িবা আঁরারে হইবো, ‘তইলে কিঅর লাই অনরা ইয়াহিয়ারে বিশ্যাস নঅঅ গরন?’

[26] আবার যুদি হই, ‘মানুষর হাছর ত্যুন,’ তইলে মানুষঅক্যলর হাছর ত্যুন আঁরার ডর আছে, হারন ইয়াহিয়ারে বেক্যিনে নবি বুলি মনে গরে।

[27] ইয়ানর লাই জোয়াবে য়িতারা ইসারে হইল্, “আঁরা নঅ জানি।” তহন ইসা য়িতারারে হইল্, “তইলে আঁইঅ অনরারে নঅ হইয়্যোম আঁই হঅন অধিকারে এগিন গরির্।”

[28] তার ফর ইসা হইল্, “আইছ্যা, অনরা কি মনে গরন? ধরন, একজন মানুষর দুয়া ফোয়া আছিল্। মানুষ্যুয়া য়িবার ডঁর ফোয়ার হাছে যাইয়েনে হইল্, ‘আজিয়া তুঁই আংগুর খেতত যাইয়েনে হাম গর।’

[29] জোয়াবে ফোয়াউয়া হইল্, ‘আঁই নঅ যাইয়োম।’ কিন্তু ফরদি য়িবা মন ফিরাইয়েনে হামত গেল্।

[30] মানুষ্যুয়া ফরদি অইন্য ফোয়াউয়ার হাছে যাইয়েনে য়েই একই হতা হইল্। অইন্য ফোয়াউয়া জোয়াবে হইল্, ‘আঁই যাইর,’ কিন্তু নঅ গেল্।

[31] এই দুইজনর মইধ্যে হনে বাবার ইছ্যা ফালন গরিল্?” তহন ধর্মিয় নেতাঅক্যলে জোয়াব দিল্, “ফইল্যা জন।” ইসা য়িতারারে হইল্, “আঁই অনরারে আঁসাই হইর, হ্যাজানা-আদায়হারিঅক্যলে আর বেইশ্যাঅক্যলে অনরার আগদি আল্লাহ্‌র রাইজ্যত ঢুকের,

[32] হারন ইয়াহিয়া আল্লাহ্‌র ইছ্যামতন চলিবার ফথ দেহ্যাইবার লাই অনরার হাছে আইস্যেল্, আর অনরা য়িবার হতাত ইমান নঅঅ আনন্। কিন্তু হ্যাজানা-আদায়হারিঅক্যলে আর বেইশ্যাঅক্যলে য়িবার হতাত ইমান আইন্যেল্। ইয়ান দেকিয়েনেঅ অনরা তঅবা গরিয়েনে য়িবার হতাত ইমান নঅঅ আনন্।

[33] “আর উগ্যুয়া তুলানা দিই, উনন। একজন গিরস্ত উগ্যুয়া আংগুর খেত গরিয়েনে য়িয়ানর চাইরোমিক্যাদি বেড়া দিল্। ফরদি য়েই খেতর মইধ্যে আংগুর রস গরিবার লাই গাঁতা কুদিল্ আর উগ্যুয়া উচুল ফাআরা-ঘর বানাইল্। ইয়ার ফর তেঁই হয়েকজন চাষির হাছে য়েই আংগুর খেতগান ইজারা দিয়েনে বিদেশত গেল্ গই।

[34] যহন ফল ফাগিবার সময় অই আইল্ তহন তেঁই য়েই ফলর ভাগ নিই আইবার লাই তেঁইর গোলামঅক্যলরে য়েই চাষিঅক্যলর হাছে ফাটাই দিল্।

[35] চাষিঅক্যলে তেঁইর গোলামঅক্যলর একজনরে ধরিয়েনে মারিল্, একজনরে খুন গরিল্ আর অইন্য একজনরে ফাত্যোর মারিল্।

[36] ইয়ার ফর তেঁই ফইল্যা বারর ত্যুন আরো বেশি গোলাম ফাটাই দিল্, কিন্তু চাষিঅক্যলে য়েই গোলামঅক্যলর লগে একই রহম বেবার গরিল্।

[37] আংগুর খেতর মালিক শেষদি নিজর ফোয়ারেই য়িতারার হাছে ফাটাইল্। তেঁই ভাবিল্, য়িতারা অন্তত তেঁইর ফোয়ারে সম্যান গরিবো।

[38] কিন্তু য়েই চাষিঅক্যলে ফোয়ারে দেকিয়েনে নিজরার মইধ্যে হোয়াহই গরিল্, ‘ইতাই ফরদি সম্‌বত্যির মালিক অইবো। চল, আঁরা য়িতারে মারি ফেলি,

[39] য়িয়ানত আঁরাই সম্‌বত্যির মালিক অইয়্যোম।’ এই হতা হইয়েনে য়িতারা য়েই ফোয়ারে ধরি আংগুর খেতর ত্যুন বাইরে নিই যাইয়েনে মারি ফেলিল্।

[40] তইলে হঅন চাই, আংগুর খেতর মালিক যহন নিজে আইবো তহন তেঁই য়েই চাষিঅক্যলরে নিয়েনে কি গরিবো?”

[41] য়েই ধমির্য়নেতাঅক্যলে ইসারে হইল্, “তেঁই য়েই হ্যারাফ মানুষঅক্যলরে এক্যবারে তচনচ গরি ফেলিবো আর যে চাষিগিনে তেঁইরে সময়মতন ফলর ভাগ দিবো য়িতারার হাছেই য়েই আংগুর খেতগান ইজারা দিবো।”

[42] তহন ইসা য়িতারারে হইল্, “অনরা কি ফাক-কিতাবর মইধ্যে হনঅ দিনঅ নঅঅ ফরন, ‘রাজমিস্‌তিরিঅক্যলে যে ফাত্যোরগান বাতিল গরি দিয়্যেল্, য়িয়ানই বেক্যিনর ত্যুন দরহারি ফাত্যোর অই উঢিল্; মাবুদই ইয়ান গরিল্, আর য়িয়ান আঁরার চোগত বউত আচ্যাইয্য লাগে’?

[43] ইয়ানর লাই অনরারে হইর, আল্লাহ্‌র রাইজ্য অনরার হাছর ত্যুন নিই নেয়া অইবো আর এন্ মানুষঅক্যলরে দেয়া অইবো যারার জিবনত্ য়েই রাইজ্যর উফযুক্ত ফল দেহ্যা যাইবো।

[44] যিবা য়েই ফাত্যোরর উঅরদি ফরিবো য়িবা ভাঁগিয়েনে টুঁরা টুঁরা অই যাইবো আর য়েই ফাত্যোর যিবার উঅরদি ফরিবো য়িবা চুরমার অই যাইবো।”

[45] মেইন ইমামঅক্যলে আর ফরিশিঅক্যলে ইসার শিক্যাভরা গল্ফগিন উনিয়েনে বুঝিত্ ফারিল্ তেঁই য়িতারার হতাই হঅর।

[46] তহন য়িতারা তেঁইরে ধইত্যো চাইল্, কিন্তু মানুষঅক্যলর ডরে য়িয়ান নঅ গরিল্, হারন মানুষে ইসারে নবি বুলি মনত গইত্যো।

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters