Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:32

[1] ফরদি ইসা নোকাত উঢি সাগর ফার অইয়েনে নিজর শঅরত আইল্।

[2] মানুষঅক্যলে তহন বিছানাত ফরি থাকা একজন অবশ বেরাইম্যারে তেঁইর হাছে আনিল্। য়েই মানুষঅক্যলর বিশ্যাস দেকিয়েনে ইসা য়েই বেরাইম্যারে হইল্, “সঅস গর। তোঁয়ার গুনাহ্ মাফ গরা অইল্।”

[3] ইয়ানত হয়েকজন আলেম মনে মনে হইতো লাগিল্, “এই মানুষ্যুয়া কুফরি গরের।”

[4] ইসা য়িতারার মনর চিন্তা জানিয়েনে হইল্, “অনরা মনে মনে হ্যারাফ চিন্তা গইত্যা লাইগ্যোন কিঅর লাই?

[5] হন্যান হঅন সুজা, ‘তোঁয়ার গুনাহ্ মাফ গরা অইল্,’ না ‘তুঁই উঢিয়েনে আঁঢি বেরঅ’?

[6] অনরা যেন্ জানিত্ ফারন এই দুনিয়াত গুনাহ্ মাফ গরিবার হ্যমতা ইব্‌নে আদমর আছে” - এই ফইয্যন্ত হইয়েনে তেঁই য়েই অবশ বেরাইম্যারে হইল্, “উঢ, তোঁয়ার বিছানা তুলি নিয়েনে বাড়িত যঅ।”

[7] তহন য়িবা উঢিয়েনে য়িবার বাড়িত্ গেল্ গই।

[8] মাইন্‌ষ্যে এই ঘটনা দেকিয়েনে ডরাইল্, আর আল্লাহ্ মানুষরে এন্ হ্যমতা দিয়্যে বুলি আল্লাহ্‌র ফশংসা গইত্যো লাগিল্।

[9] ইসা যেঁত্যে য়েডের ত্যুন যাইতো গই আছিল্ তহন ফথদি মতি নামর একজন মানুষরে হাজনা আদায় গরিবার ঘরত বই থাইক্‌তো দেকিল্। ইসা য়িবারে হইল্, “আইয়্যো, আঁর উম্যত অঅ।” মতি লগে লগে উঢিয়েনে তেঁইর লগে গেল্।

[10] ইয়ার ফরদি ইসা মতির বাড়িত্ হ্যাইতো বইল্। তহন বউত হাজনা-আদায়হারি আর হ্যারাফ মানুষ আইয়েনে ইসা আর তেঁইর উম্যতঅক্যলর লগে হ্যাইতো বইল্।

[11] য়িয়ান দেকিয়েনে ফরিশিঅক্যলে ইসার উম্যতঅক্যলরে হইল্, “তোঁয়ারার ওস্তাদ হ্যাজানা-আদায়হারি আর হ্যারাফ মানুষঅক্যলর লগে হ্যানা-দানা গরে কিল্যাই?”

[12] এই হতা উনিয়েনে ইসা হইল্, “যারা ভালা আছে য়িতারার লাই ডাক্‌তোরর দরহার নাই, বরং বেরাইম্যাঅক্যলর লাইই দরহার আছে।

[13] ‘আঁই দয়া দেইক্‌তাম চাই, ফশু-হোরবানি নঅঅ’ - ফাক-কিতাবর এই হতার মানি কি, য়িয়ান যাইয়েনে টোয়াই বাইর গরন। যারা ধার্মিক য়িতারারে আঁই ডাইক্‌তাম নঅঅ আয়্যি, কিন্তু গুনাহ্‌গারঅক্যলরেই ডাইক্‌তাম আস্যি।”

[14] ফরদি ইয়াহিয়ার উম্যতঅক্যলে ইসার হাছে আইয়েনে হইল্, “আঁরা আর ফরিশিঅক্যলে এত রোজা রাকি, কিন্তু অনর উম্যতঅক্যলে রোজা নঅ রাকে কিঅর লাই?”

[15] ইসা য়িতারারে হইল্, “দুলা লগে থাইক্‌তে কি দুলার লগের মানুষঅক্যলে দুক্য দেহ্যাইত্ ফারে না?” কিন্তু সময় আইয়ের যহন দুলারে য়িতারার হাছর ত্যুন লই যাআ অইবো। য়েই সমত য়িতারা রোজা রাকিবো।

[16] “কেউ ফুরান হোত্যাত্ নয়া হঅরর তালি নঅ দেএ, হারন ফরদি য়েই ফুরান হঅরর ত্যুন নয়া তালিগান ছিরি আইয়ে আর য়িয়ানত য়েই ছিরাগান আরো ডঁর অঅ।

[17] ফুরান চামরার থইলাত্ কেউ টাট্‌কা আংগুর রস নঅ রাকে। রাকিলে থইলাগিন ফাডি যাইয়েনে য়েই রস ফরি যাআ আর থইলাগিনঅ নষ্ট অঅ। মাইন্‌ষ্যে নয়া চামরার থইলাত্ই টাট্‌কা আংগুর রস রাকে; য়িয়ানত দুইয়ানই রক্যা ফাআ।”

[18] ইসা মানুষঅক্যলরে যহন এই হতাগিন হইতো আছিল্ তহন একজন ইহুদি নেতা তেঁইর হাছে আইল্ আর তেঁইর সাম্‌নদি উইত অইয়েনে হইল্, “আঁর মাইয়্যাউয়া এইমাত্র মারা গেইয়্যে। কিন্তু অনে আইয়েনে য়িবার উঅর আত রাকন, য়িয়ানত য়িবা বাঁচি উঢিবো।”

[19] তহন ইসা আর তেঁইর উম্যতঅক্যলে উঢিয়েনে য়িবার লগে গেল্।

[20] য়েইসমত একজন মাইয়্যাফোয়া ফিছদির ত্যুন ইসার হাছে আইয়েনে তেঁইর চাদ্যরর কিনারা ধরিল্। মাইয়্যাফোয়াউয়া বার বছর ধরিয়েনে রক্তস্রাব বেরামে ভুইগ্‌দো আছিল্।

[21] য়িবা মনে মনে ভাইব্‌‌তো আছিল্, যুদি য়িবা হ্যালি তেঁইর চাদ্যরগান ধরিত্ ফারে তইলেই ভালা অই যাইবো।

[22] ইসা ফিরি য়িবারে দেকিত্ ফারিয়েনে হইল্, “সঅস গর। তুঁই বিশ্যাস গইজ্যো বুলিয়েনে ভালা অইয়্যো।” য়েই সময়র ত্যুনই মাইয়্যাফোয়াউয়া ভালা অইল্।

[23] ইয়ার ফরদি ইসা য়েই ইহুদি নেতার বাড়িত গেল্। য়েডে তেঁই দেকিল্, যারা বাঁশি বাজাআ য়িতারা রইয়্যে আর মাইন্‌ষ্যে অইসই গরের।

[24] ইয়ানত ইসা হইল্, “তোঁয়ারা বাইরে যঅ। মাইয়্যাউয়া মরি নঅঅ যাআ, ঘুম যাআর।” এই হতা উনিয়েনে য়িতারা আঁসাআঁসি গইত্যো লাগিল্।

[25] মানুষঅক্যলরে বাইর গরি দেয়া অইলে ফর তেঁই ভিতরে যাইয়েনে মাইয়্যাউয়ার আত ধরিল্। য়িয়ানত য়িবা উঢিয়েনে বইল্।

[26] এই ঘটনার হতা য়েই এলাহার বেক জাগাত ছরাই ফরিল্।

[27] ইসা য়েই জাগা ছারিয়েনে যাইবা গইর সমত দুইজন আঁধা মানুষ তেঁইর ফিছদি ফিছদি চলিল্। য়িতারা চিল্যাইয়েনে হইতো লাগিল্, “দাউদর বংশধর, আঁরারে দয়া গরন।”

[28] ইসা ঘরত ঢুকিবার ফর য়েই আঁধা মানুষগিনে তেঁইর হাছে আইল্। তহন তেঁই য়িতারারে হইল্, “তোঁয়ারা কি বিশ্যাস গর দে, আঁই এই হাম গরিত্ ফারি?” য়িতারা হইল্, “জি উজুর, গরি।”

[29] তেঁই য়িতারার চোগ ধরিয়েনে হইল্, “তোঁয়ারা যেইল্যা বিশ্যাস গইজ্যো তোঁয়ারার লাই য়েইল্যাই অক।”

[30] আর লগে লগে য়িতারার চোগ খুলি গেল্। ইসা বউত হরা গরিয়েনে য়িতারারে হইল্, “চাইয়্যো, কেউ যেন্ জানিত্ নঅ ফারে।”

[31] কিন্তু য়িতারা বাইরে যাইয়েনে য়েই এলাহার বেক জাগাত ইসার হ্যবর ছরাই দিল্।

[32] য়েই দুইজন মানুষ যহন যাইতো গই আছিল্ তহন মানুষঅক্যলে ভুতে ফঅইন্যা একজন বোবা মানুষরে ইসার হাছে আনিল্।

[33] ইসা য়েই ভুতরে ছারাইবার ফর মানুষ্যুয়া হতা হইতো লাগিল্। য়িয়ানত বেক্যিনে তাইজ্যব অইয়েনে হইল্, “ইসরাইল দেশত আর হনঅ দিনঅ এই রহম দেহ্যা নঅঅ যাআ।”

[34] তহন ফরিশিঅক্যলে হইল্, “য়িবা ভুতঅক্যলর বাদশার সাইয্যে ভুত ছারাআ।”

[35] ইসা শঅরে শঅরে আর গেরামে গেরামে যাইয়েনে ইহুদিঅক্যলর মজলিস-হ্যানাত শিক্যা দিতো আর বেহেস্‌তি রাইজ্যর সুহ্যবর তবলিগ গইত্যো লাগিল্। এগিন বাদে তেঁই মানুষঅক্যলর বেক রহম বেরামঅ ভালা গরিল্।

[36] মানুষঅক্যলর ভির দেকিয়েনে য়িতারার লাই ইসার মমতা অইল্, হারন য়িতারা ভেরাচরাইন্যাছারা ভেরার মতন অঅরান আর অসহায় আছিল্।

[37] তহন ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “ফসল আঁসাই বউত কিন্তু হাম গরিবার মানুষ হম।

[38] য়িয়ানর লাই ফসলর মালিকর হাছে অনুরোধ গর যেন্ তেঁই তেঁইর ফসল হাডিবার লাই মানুষ ফাটাই দেএ।”

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters