[1] “য়েই সমত বেহেস্তি রাইজ্য এন্ দশজন মাইয়্যার মতন অইবো যারা বান্ধবির জামাইরে বারাই আনিবার লাই বাত্যি লইয়েনে বাইরে গেল্।
[2] য়িতারার মাঝে ফাঁচজন আছিল্ বুদ্যিমতি।
[3] বুদ্যিছারা মাইয়্যাগিন য়িতারার বাত্যি নিল্ আঁসা কিন্তু লগে গরিয়েনে তেল নঅ নিল্।
[4] বুদ্যিমতি মাইয়্যাগিন য়িতারার বাত্যির লগে ফডত্ গরিয়েনে তেলঅ নিল্।
[5] দুলা আইস্তে দেরি অঅনে য়িতারা ঢুইল্তে ঢুইল্তে বেক্যিনে ঘুমাই ফরিল্।
[6] “ফরদি আধা রাইতত চিল্যাচিল্যি উনা গেল্, ‘উই চঅ, দুলা আইয়্যের! দুলারে আগাই আইন্তা বাইর অঅ।’
[7] তহন য়েই মাইয়্যাগিন উঢিয়েনে য়িতারার বাত্যি ঠিগ গরিল্।
[8] বুদ্যিছারা মাইয়্যাগিন বুদ্যিমতি মাইয়্যাঅক্যলরে হইল্, ‘তোঁয়ারার তেলর ত্যুন আঁরারে এক্যনা দঅ, হারন আঁরার বাত্যি নিফি যাআর।’
[9] তহন য়েই বুদ্যিমতি মাইয়্যাগিন জোয়াবে হইল্, ‘না, তেল যেগিন আছে য়েগিনে অঅত আঁরারে আর তোঁয়ারারে কুলাইতো নঅ। তোঁয়ারা বরং দোয়ানদারঅক্যলর হাছে যাইয়েনে নিজরার লাই তেল কিনি লঅ।’
[10] য়েই বুদ্যিছারা মাইয়্যাগিন যহন তেল কিন্তো গেল্ তহনই দুলা আই ফরিল্। তহন যে মাইয়্যাঅক্যলে রেডি আছিল্ য়িতারা দুলার লগে বিয়া বাড়িত গেল্। য়িতারা বেক্যিনে ভিতরে যাইবার ফর দরজা বন্ধ গরি দেয়া অইল্।
[11] “ফরদি য়েই বুদ্যিছারা মাইয়্যাঅক্যলে আইয়েনে হইল্, ‘সঅন, দরজাগান খুলি দঅন।’
[12] জোয়াবে দুলা হইল্, ‘আঁসা হইর, আঁই তোঁয়ারারে নঅ চিনি।’”
[13] গল্ফর শেষদি ইসা হইল্, “ইয়ানর লাই সতর্ক থাক, হারন য়েই দিন বা য়েই সময়র হতা তোঁয়ারা নঅ জান।”
[14] “বেহেস্তি রাইজ্য এন্ একজন মানুষর মতন যিবা বিদেশত যাইবার আগদি তেঁইর গোলামঅক্যলরে ডাকিয়েনে তেঁইর বেক সম্বত্যির ভার য়িতারার আতত দিই গেল্।
[15] য়েই গোলামঅক্যলর হ্যমতা অনুযায়ি তেঁই একজনরে ফাঁচআজার, একজনরে দুই আজার আর একজনরে একআজার টিঁয়া দিল্।
[16] যিবা ফাঁচআজার টিঁয়া ফাইল্ য়িবা য়েগিন দিই বেবসা গরিয়েনে আরো ফাঁচআজার টিঁয়া লাভ গরিল্।
[17] যিবা দুই আজার টিঁয়া ফাইল্ য়িবাঅ একইভাবে আরো দুই আজার টিঁয়া লাভ গরিল্।
[18] কিন্তু যিবা একআজার টিঁয়া ফাইল্ য়িবা মেডিত গাঁতা কুদিয়েনে য়িবার মালিকর টিঁয়াগিন লুকাই রাকিল্।
[19] “বউত দিন ফরদি য়েই মালিক আইয়েনে গোলামঅক্যলর হাছর ত্যুন ইসাব চাইল্।
[20] যিবা ফাঁচআজার টিঁয়া ফাইয়্যেল্ য়িবা আরো ফাঁচআজার টিঁয়া নিই আইয়েনে হইল্, ‘অনে আঁরে ফাঁচআজার টিঁয়া দিয়্যিলান।
[21] সঅন, আঁই আরো ফাঁচআজার টিঁয়া লাভ গজ্যি।’ তহন য়িবার মালিক য়িবারে হইল্, ‘শাব্যাশ! তুঁই ভালা আর বিশ্যস্ত গোলাম। তুঁই অল্ফ বিষয়ে বিশ্যস্ত বুলি আঁই তোঁয়ারে বউত বিষয়র ভার দিয়োম। আইয়্যো, আঁর আনন্দর ভাগি অঅ।’
[22] “যিবা দুই আজার টিঁয়া ফাইয়্যেল্ য়িবা আইয়েনে হইল্, ‘অনে আঁরে দুই আজার টিঁয়া দিয়্যিলান। সঅন, আঁই আরো দুই আজার টিঁয়া লাভ গজ্যি।’
[23] তহন য়িবার মালিক য়িবারে হইল্, ‘শাব্যাশ! তুঁই ভালা আর বিশ্যস্ত গোলাম। তুঁই অল্ফ বিষয়ে বিশ্যস্ত বুলি আঁই তোঁয়ারে বউত বিষয়র ভার দিয়োম। আইয়্যো, আঁর আনন্দর ভাগি অঅ।’
[24] “কিন্তু যিবা একআজার টিঁয়া ফাইয়্যেল্ য়িবা আইয়েনে হইল্, ‘সঅন, আঁই জাইন্তাম অনে ভয়ানক হোটিন মানুষ। অনে যেডে বিজ নঅঅ রুকন য়েডের ত্যুন হাডন আর যেডে নঅঅ ছিঁডন য়েডের ত্যুন টোঅন।
[25] ইয়ানর লাই আঁই ডরে ডরে বাইরে যাইয়েনে মেডিত অনর টিঁয়া লুকাই রাক্যিলাম। এই সঅন, অনর জিনিস অনরই আছে।’
[26] জোয়াবে য়িবার মালিক য়িবারে হইল্, ‘দুষ্ট আর অলস গোলাম! তুঁই তঅ জাইন্তা যেডে আঁই নঅঅ রুকি য়েডে হাডি আর যেডে নঅঅ ছিঁডাই য়েডে টোয়াই।
[27] তইলে মাআজনর হাছে আঁর টিঁয়া জমা নঅ রাকন কিয়া? তইলে তঅ আঁই আইয়েনে টিঁয়াগিনঅ ফাইতাম আর লগে এক্যানা সুদঅ ফাইতাম।’
[28] তার ফর তেঁই অইন্যতারারে হইল্, ‘তোঁয়ারা য়িবার হাছর ত্যুন টিঁয়াগিন নিয়েনে যিবার দশআজার টিঁয়া আছে য়িবারে দঅ।
[29] যিবার আছে য়িবারে আরো দেয়া অইবো আর য়িয়ানত য়িবার বউত অইবো। কিন্তু যিবার নাই য়িবার যেগিন আছে য়েগিনঅ য়িবার হাছর ত্যুন নিই নেয়া অইবো।
[30] য়েই অহাম্যুয়া গোলামরে তোঁয়ারা বাইরর আঁধারত ফেলি দঅ; য়েডে মাইন্ষ্যে হাঁদাহাঁদি গরিবো আর যন্ত্রনাত দাঁতে দাঁত ঘইষ্তো থাকিবো।’
[31] “ইব্নে-আদম বেক ফেরেস্তাঅক্যলরে লগে লইয়েনে যহন নিজর মইমায় আইবো তহন তেঁই বাদশা ইসাবে তেঁইর সিংহাসনত মইমার লগে বইবো।
[32] য়েই সমত গোডা জাতির মানুষঅক্যলরে তেঁইর সাম্নদি একলগে জমা গরা অইবো। ফশুচরাইন্যা যেন্ ভেরা আর সঅল আলিদা গরে য়েইল্যা তেঁই বেক মানুষঅক্যলরে দুইভাগে আলিদা গরিবো।
[33] তেঁই নিজর ডাইন মিক্যাদি ভেরাগিনরে আর বাম মিক্যাদি সঅলগিনরে রাকিবো।
[34] “ইয়ার ফরদি বাদশা তেঁইর ডাইন মিক্যার মানুষঅক্যলরে হইবো, ‘তোঁয়ারা যারা আঁর বাবার রহমত ফাইয়্যো, আইয়্যো। দুনিয়ার শুরুর ত্যুন যে রাইজ্য তোঁয়ারার লাই রেডি গরি রাকা অইয়্যে য়িয়ানর অধিকারি অঅ।
[35] যহন আঁর ভুগ লাইগ্যেল্ তহন তোঁয়ারা আঁরে হ্যাইতো দিয়্যিলা; যহন ফানির তিরাশ লাইগ্যেল্ তহন ফানি হ্যাইতা দিয়্যিলা; যহন মেঅমান অইয়্যিলাম তহন আশ্রয় দিয়্যিলা।
[36] যহন হ্যালি গাআত আছিলাম তহন হঅর ফিঁদায়্যিলা; যহন বেরাইম্যা আছিলাম তহন আঁর দেহ্যাশুনা গজ্যিলা; আর যহন আঁই জেলহ্যানাত বন্দি অবস্তাত আছিলাম তহন আঁরে দেইক্তা গেইয়্যিলা।’
[37] “তহন য়েই আল্লাহ্ভক্ত মানুষঅক্যলে জোয়াবে তেঁইরে হইবো, ‘ফভু, অনর ভুগ লাইগ্যে দেকিয়েনে হঁত্যে অনরে হ্যাইতো দিয়্যিলাম বা তিরাশ লাইগ্যে দেকিয়েনে ফানি দিয়্যিলাম?
[38] হঁত্যেই বা অনরে মেঅমান ইসাবে আশ্রয় দিয়্যিলাম, বা হ্যালি গাআত দেকিয়েনে হঅর ফিঁদাইয়্যিলাম?
[39] আর হঁত্যেই বা অনরে বেরাইম্যা বা জেলহ্যানাত আছন জানিয়েনে অনর হাছে গেইয়্যিলাম?’
[40] “ইয়ানর জোয়াবে বাদশা তহন য়িতারারে হইবো, ‘আঁই তোঁয়ারারে আঁসাই হইর, আঁর এই ভাইঅক্যলর মইধ্যে সামাইন্য হনঅ একজনর লাই যহন য়েইল্যা গজ্যিলা তহন আঁর লাইই য়েইল্যা গজ্যিলা।’
[41] “ফরদি তেঁই তেঁইর বাম মিক্যার মানুষঅক্যলরে হইবো, ‘অ বদদোয়া ফঅইন্যা মানুষঅক্যল, আঁর হাছর ত্যুন তোঁয়ারা দুর অঅ। ইবিলিস আর তার দুতগিনর লাই যে চিরহালর আগুন তৈয়ার গরা অইয়্যে য়েগিনর মইধ্যে যঅ।
[42] যহন আঁর ভুগ লাইগ্যেল্ তহন তোঁয়ারা আঁরে হ্যাইতো নঅঅ দঅ; যহন তিরাশ লাইগ্যেল্ তহন ফানি নঅঅ দঅ;
[43] যহন মেঅমান অইয়্যিলাম তহন আশ্রয় নঅঅ দঅ; যহন হ্যালি গাআত আছিলাম তহন আঁরে হঅর নঅ ফিঁদঅ; যহন বেরাইম্যা অইয়্যিলাম আর জেলহ্যানাত বন্দি অবস্তাত আছিলাম তহন আঁরে চাইতা নঅঅ যঅ।’
[44] “তহন য়িতারা তেঁইরে হইবো, ‘ফভু, হত্যেঁ অনর ভুগ লাইগ্যেল্ বা তিরাশ লাইগ্যেল্ দেকিয়েনে বা মেঅমান অইয়্যোন দেকিয়েনে বা হ্যালি গাআত দেকিয়েনে, বা বেরাইম্যা বা জেলহ্যানাত আছন জানিয়েনে সাইয্য নঅঅ গরি?’
[45] “জোয়াবে তেঁই য়িতারারে হইল্, ‘আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারা যহন এই সামাইন্য মানুষঅক্যলর মইধ্যে হনঅ একজনর লাই য়েইল্যা নঅঅ গর তহন য়িয়ান আঁর লাইই নঅঅ গর।’”
[46] তারবাদে ইসা হইল্, “এই মানুষঅক্যলে আখেরি শাস্তি ফাইতো যাইবো, কিন্তু উই আল্লাহ্ভক্ত মানুষঅক্যলে আখেরি জিবন ভোগ গইত্যো যাইবো।”