[1] এই হতাগিনর শেষদি ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্,
[2] “তোঁয়ারা তঅ জান আর দুই দিন ফরদিই উদ্যার-ইদ, আর ইব্নে আদমরে কুরুশর উঅরদি মারি ফেলিবার লাই ধরাই দেয়া অইবো।”
[3] য়েই সমত মআ-ইমাম কাইয়াফার বাড়িত্ মেইন ইমামঅক্যলে আর ইহুদিতারার বুরা নেতাঅক্যলে একত্র অইল্ আর ইসারে গোফনত ধরি আনিয়েনে মারি ফেলিবার ষড়যন্ত্র গরিল্।
[5] কিন্তু য়িতারা হইল্, “ইদর সমত নঅ; য়িয়ানত অঅত মানুষঅক্যলর মইধ্যে গোলমাল শুরু অইবো।”
[6] ইসা যহন বেথানিয়াত্ চামরাবেরাইম্যা শিমোনর বাড়িত আছিল্ তহন একজন মাইয়্যাফোয়া তেঁইর হাছে আইল্।
[7] য়েই মাইয়্যাফোয়াউয়া উগ্যুয়া সাদা ফাত্যোরর ফেঁলাত গরিয়েনে বউত দামি আঁতর আইন্যেল্। ইসা যহন হ্যাইতো বইল্ তহন য়িবা তেঁইর মাথাত য়েই আঁতর ঢালি দিল্।
[8] উম্যতঅক্যলে য়েগিন দেকি বিরক্ত অইয়েনে হইল্, “এই দামি জিনিসগান নষ্ট গরা অঅর কিঅর লাই?
[9] এগিন তঅ বউত দামে বেচিয়েনে টিঁয়াগিন গরিবঅক্যলরে দঅন যাইতো।”
[10] ইসা এই হতা বুঝিত্ ফারিয়েনে উম্যতঅক্যলরে হইল্, “তোঁয়ারা এই মাইয়্যাফোয়াউয়ারে দুক্য দিতা লাইগ্যো কিঅর লাই? য়িবা তঅ আঁর লাই ভালা হামই গইজ্যে।
[11] গরিবঅক্যল তঅ অক্যল সমত তোঁয়ারার লগে আছে, কিন্তু আঁরে তোঁয়ারা অক্যল সমত ফাইতা নঅ।
[12] য়িবা আঁর গাআর উঅর এই আঁতর ঢালি দিয়েনে আঁরে হব্যরর লাই রেডি গইজ্যে।
[13] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, দুনিয়ার যে হনঅ জাগাত সুহ্যবর তবলিগ গরা অইবো য়েডে এই মাইয়্যাফোয়াউয়ার হতা মনত গরাই দিবার লাই য়িবার এই হামর হতাঅ হোয়া অইবো।”
[14] তহন য়েই বারজন উম্যতর মইধ্যে এহুদা-ইষ্কারিয়োত নামর উম্যত্যুয়া মেইন ইমামঅক্যলর হাছে যাইয়েনে হইল্,
[15] “ইসারে অনরার আতত ধরাই দিলে অনরা আঁরে কি দিবান?” মেইন ইমামঅক্যলে তিরিশ্যুয়া রুফার টিঁয়া গনিয়েনে য়িবারে দিল্।
[16] তার ফরর ত্যুনই এহুদা ইসারে ধরাই দিবার লাই সুযোগ টোয়াইতো লাগিল্।
[17] ইষ্টছারা রুটির ইদর ফইল্যা দিনত উম্যতঅক্যলে ইসার হাছে আইয়েনে হইল্, “অনর লাই উদ্যার-ইদর হ্যানা আঁরার ত্যুন হডে তৈয়ার গরন ফরিবো?”
[18] ইসা হইল্, “শঅরর মইধ্যে যাইয়েনে য়েই মানুষ্যায়ারে হঅ দে, উজুর হঅর, ‘আঁর সময় হাছে আই গেইয়্যে। আঁর উম্যতঅক্যলর লগে আঁই তোঁয়ার বাড়িতই উদ্যার-ইদ ফালন গইজ্যোম।’”
[19] ইসা উম্যতঅক্যলরে যে উকুম দিয়্যেল্ উম্যতঅক্যলে য়েন্ গরিয়েনেই উদ্যার-ইদর হ্যানা তৈয়ার গরিল্।
[20] ফরদি আঁজুইন্যা অইলে ইসা য়েই বারজন উম্যতরে নিয়েনে হ্যাইতো বইল্।
[21] হ্যাইবার সমত তেঁই হইল্, “আঁই তোঁয়ারারে আঁসাই হইর, তোঁয়ারার মইধ্যে একজন আঁরে শত্রুঅক্যলর আতত ধরাই দিবো।”
[22] ইয়ানত উম্যতঅক্যলে বউত দুক্যিত অইয়েনে একজনর ফর একজন ইসারে ফুছার গইত্যো লাগিল্, “য়িবা কি আঁই, উজুর?”
[23] জোয়াবে তেঁই য়িতারারে হইল্, “যিবা আঁর লগে ফেঁলার মইধ্যে আত দেএর য়িবাই আঁরে ধরাই দিবো।
[24] ইব্নে আদমর বিষয়ে ফাক-কিতাবত যেন্ গরি লেহ্যা আছে ঠিগ য়েন্ গরিয়েনে তেঁই মারা যাইবো আঁসা, কিন্তু আয় হায় য়েই মানুষ, যিবা ইব্নে–আদমরে শত্রুঅক্যলর আতত ধরাই দেএ! য়েই মানুষর জন্ম নঅ অইলেই বরং য়িবার ফক্যে ভালা অইতো।”
[25] যে ইসারে শত্রুঅক্যলর আতত ধরাই দিতো যাইতো আছিল্ য়েই এহুদা হইল্, “উজুর, য়িবা কি আঁই?” ইসা য়িবারে হইল্, “তুঁই ঠিগ হতাই হইলা।”
[26] হ্যানা-দানা চলের, এন্ সমত ইসা রুটি লইয়েনে আল্লাহ্রে শুকরিয়া জানাইল্। ফরদি তেঁই য়েই রুটি টুঁরা টুঁরা গরিল্ আর উম্যতঅক্যলরে দিয়েনে হইল্, “এই লঅ, হ্যঅ; ইয়ান আঁর শরিল্।”
[27] ইয়ার ফরদি তেঁই ফেঁলা লইয়েনে আল্লাহ্রে শুকরিয়া জানাইল্। আর য়িয়ান উম্যতঅক্যলরে দিয়েনে হইল্, “ফেঁলার এই আংগুর রস তোঁয়ারা বেক্যিনে হ্যঅ,
[28] হারন এগিন আঁর রক্ত যেগিন বউত কেউঅর গুনাহ্র মাফর লাই দেয়া অইবো। মানুষর লাই আল্লাহ্র নয়া বেবস্তা আঁর এই রক্তর মইধ্য দিয়েনেই বআল গরা অইবো।
[29] আঁই তোঁয়ারারে হইর, এহনর ত্যুন যেত দিন আঁই আঁর বাবার রাইজ্যত তোঁয়ারার লগে আংগুর রস নয়া গরিয়েনে নঅ হ্যাই য়েতদিন ফইয্যন্ত আঁই আর য়েগিন নঅ হ্যাইয়োম।”
[30] ফরদি য়িতারা উগ্যুয়া হাউয়ালি গাইয়েনে বাইর অই জৈতুন ফাআরত গেল্।
[31] ফরদি ইসা তেঁইর উম্যতঅক্যলরে হইল্, “আজিয়া রাতিয়া আঁরে লইয়েনে তোঁয়ারার বেক্যিনর মনত বাধা আইবো। ফাক-কিতাবত লেহ্যা আছে, ‘আঁই ভেরাচরাইন্যারে মারি ফেইল্যোম, য়িয়ানত ঝাঁকর ভেরাগিন ছিঁডাই ফরিবো।’
[32] কিন্তু আঁরে মরার ত্যুন জিন্দা গরা অইলে ফর আঁই তোঁয়ারার আগদিই গালিলত যাইয়োম।”
[33] তহন ফিতর তেঁইরে হইল্, “অনরে লইয়েনে বেক্যিনর মতন বাধা আইলেঅ আঁর মনত হনঅ দিনঅ বাধা আইস্তো নঅ।”
[34] ইসা য়িবারে হইল্, “কিন্তু আঁই তোঁয়ারে আঁসাই হইর, আজিয়া শেষ রাইতত মোরগ বাগ্ দিবার আগদিই তুঁই তিন বার হইবা দে, তুঁই আঁরে নঅ চিন।”
[35] ফিতর ইসারে হইল্, “আঁর ত্যুন যুদি অনর লগে মরনঅ ফরে তঅঅ আঁই হনঅ দিনঅ হইতাম নঅ, আঁই অনরে নঅ চিনি।” অইন্য উম্যতঅক্যলে বেক্যিনে য়েই একই হতা হইল্।
[36] ফরদি ইসা উম্যতঅক্যলর লগে গেত্শিমানি নামর উগ্যুয়া জাগাত গেল্ আর উম্যতঅক্যলরে হইল্, “আঁই য়েডে যাইয়েনে যেতক্যন মুনাজাত গরি য়েতক্যন তোঁয়ারা এডে বই থাক।”
[37] এই হতা হইয়েনে তেঁই ফিতর আর সিবদিয়র দুই ফোয়ারে লগে লইয়েনে গেল্। তেঁইর মন দুক্যে আর হষ্টে ভরি উইট্যো লাগিল্।
[38] তেঁই য়িতারারে হইল্, “দুক্যে যেন্ আঁর ফরান বাইর অই যাআর। তোঁয়ারা এডেই থাক আর আঁর লগে অঅজাগ থাক।”
[39] ফরদি তেঁই এক্যানা দুরে যাইয়েনে মেডিত উইত অই ফরিল্ আর মুনাজাত গরিয়েনে হইল্, “আঁর বাবা, যুদি সম্ভব অঅ তইলে এই দুক্যর ফেঁলা আঁর হাছর ত্যুন দুরে যক্। তঅঅ আঁর ইছ্যামতন নঅ অক, তোঁয়ার ইছ্যামতনই অক্।”
[40] ইয়ার ফরদি তেঁই উম্যতঅক্যলর হাছে আইয়েনে দেকিল্ য়িতারা ঘুম যাই ফইজ্যে। তেঁই ফিতররে হইল্, “এ কি! আঁর লগে এক ঘন্টাঅ কি তোঁয়ারা অঅজাগ থাকিত্ নঅ ফাইল্যা না?
[41] অঅজাগ থাক আর মুনাজাত গর যেন্ ফরিক্যাত নঅ ফর। দিলত্ ইছ্যা আছে আঁসা, কিন্তু শরিল দুবর্ল।”
[42] তেঁই ফিরি যাইয়েনে দিতিয়বার মুনাজাত গরিয়েনে হইল্, “বাবা আঁর, আঁই হবুল নঅ গরিলে যুদি এই দুক্যর ফেঁলা দুর নঅ অঅ তইলে তোঁয়ার ইছ্যাই ফুরন অক।”
[43] তেঁই ফিরি আইয়েনে দেকিল্, য়িতারা আবার ঘুম যাই ফইজ্যে, হারন য়িতারার চোগ ঘুমে ভারি অই গেইয়্যেল্।
[44] তেঁই আবার য়িতারারে ছারি যাইয়েনে তিতিয়বার য়েই একই হতা হইয়েনে মুনাজাত গরিল্।
[45] ফরদি তেঁই উম্যতঅক্যলর হাছে আইয়েনে হইল্, “এহনঅ তোঁয়ারা ঘুম যাইতা লাইগ্যো আর জিরাইতা লাইগ্যো না?” চঅ, সময় আই ফইজ্যে, ইব্নে-আদমরে গুনাহ্গারঅক্যলর আতত ধরাই দেয়া অইবো।
[46] উঢ, চল, আঁরা যাই। চঅ, যিবা আঁরে শত্রুঅক্যলর আতত ধরাই দিবো য়িবা আই ফইজ্যে।”
[47] ইসা তহনঅ হতা হঅঅ, এন্ সমত এহুদা য়েডে আইল্। য়িবা য়েই বারজন উম্যতর মইধ্যে একজন আছিল্। য়িবার লগে বউত মানুষ ছুরি আর লাঢি লই আইল্। মেইন ইমামঅক্যলে আর বুরা নেতাঅক্যলে ইতারারে ফাটাইয়্যেল্।
[48] ইসারে শত্রুঅক্যলর আতত যিবা ধরাই দিয়্যেল্ য়েই এহুদা য়েই মানুষঅক্যলর লগে উগ্যুয়া চিন্য ঠিগ গইজ্যেল্; য়িবা হইয়্যেল্, “যিবারে আঁই চুম্ দিয়োম য়িবাই য়েই মানুষ; তোঁয়ারা য়িবারে ধরিবা।”
[49] য়িয়ানর লাই এহুদা সুজা ইসার হাছে যাইয়েনে হইল্, “আস্সালামু আলাইকুম, উজুর।” এই হতা হইয়েনেই য়িবা ইসারে চুম্ দিল্।
[50] ইসা য়িবারে হইল্, “বন্ধু, যেগিন গইত্যা আইস্যো, গর।” লগে লগেই মানুষঅক্যলে আইয়েনে ইসারে ধরিল্।
[51] যারা ইসার লগে আছিল্ য়িতারার মইধ্যে একজন য়িবার ছুরি বাইর গরিল্ আর য়িয়ানর আঘাতে মআ-ইমামর গোলামর উগ্যুয়া হান হাডি ফেলিল্।
[52] তহন ইসা য়িবারে হইল্, “তোঁয়ার ছুরিরে ছুরির জাগাত রাক। ছুরি যারা ধরে য়িতারা ছুরির আঘাতেই মরে।
[53] তুঁই কি মনে গর দে, আঁই আঁর বাবারে ডাকিলে তেঁই এহনই আঁরে আজার আজার ফেরেস্তা ফাটাই দিতো নঅ? কিন্তু তইলে ফাক-কিতাবর হতা কেন্ গরি ফুরন অইবো?
[54] কিতাবত তঅ লেহ্যা আছে এগিন বেক্যিন এন্ গরিয়েনেই ঘটিবো।”
[55] ফরদি ইসা মানুষঅক্যলরে হইল্, “আঁই কি ডাহাইত দে, অনরা ছুরি আর লাঢি নিয়েনে আঁরে ধইত্যা আইস্যোন? আঁই ফত্যি দিনই বায়তুল মোকাদ্যসত বইয়েনে শিক্যা দিতাম, আর তহন তঅ অনরা আঁরে নঅঅ ধরন।
[56] কিন্তু এগিন ঘটিল্ যেন্ ফাক-কিতাবত নবিঅক্যলে যেগিন লেইক্যে য়েগিন ফুরন অঅ।” উম্যতঅক্যলে বেক্যিনে তহন ইসারে ফেলিয়েনে ধাই গেল্।
[57] যারা ইসারে ধইজ্যেল্ য়িতারা তেঁইরে মআ-ইমাম কাইয়াফার হাছে লই গেল্। য়েডে আলেমঅক্যলে আর বুরা নেতাঅক্যলে একত্রে জমা অইয়্যেল্।
[58] ফিতর দুরর ত্যুন ইসার ফিছদি ফিছদি মআ-ইমামর উঢান ফইয্যন্ত গেল্ আর শেষদি কি অঅ য়েগিন চাইবার লাই ভিতরদি ঢুকিয়েনে রক্যিঅক্যলর লগে বইল্।
[59] ইসারে মারি ফেলিবার উদ্যেশ্যে মেইন ইমামঅক্যল আর ডঁর মিটিংগর বেক মানুষঅক্যল মিছা সাক্যির তালাইশ গইত্যো আছিল্।
[60] বউত মিছা সাক্যি আজিরঅ অইয়্যেল্, তঅঅ য়িতারা ঠিগমতন হনঅ সাক্যিই নঅ ফাইল্। শেষদি দুইজন মানুষ আগাই আইয়েনে হইল্,
[61] “এই মানুষ্যুয়া হইয়্যেল্, য়িবা আল্লাহ্র ঘরগান ভাঁগি ফেলিয়েনে তিন দিনর মইধ্য আবার য়িয়ান বানাই দিত্ ফারে।”
[62] তহন মআ-ইমাম উঢি থিয়াইয়েনে ইসারে হইল্, “তুঁই কি হনঅ জোয়াব দিতা নঅ না? ইতারা তোঁয়ার বিরুদ্যে এগিন কি সাক্যি দেএর?”
[63] ইসা কিন্তু চুব গরিই রইল্। মআ-ইমাম আবার তেঁইরে হইল্, “তুঁই জিন্দা আল্লাহ্র সোঅন হ্যাইয়েনে আঁরারে হঅ দে, তুঁই য়েই মসিহ্ ইব্নুল্লাহ্ নাকি।”
[64] তহন ইসা তেঁইরে হইল্, “জি, অনে ঠিগ হতাই হইয়্যোন। তঅ আঁই অনরারে ইয়ানঅ হইর, ইয়ার ফরদি অনরা ইব্নে আদমরে সর্বশক্তিমান আল্লাহ্র ডাইন ফাশদি বই থাইক্তো আর মেউলাত গরিয়েনে আইস্তো দেকিবান।”
[65] তহন মআ-ইমাম তেঁইর হঅর ছিরি ফেলিয়েনে হইল্, “ইবা কুফরি গরিল্। আঁরার ত্যুন আর সাক্যির কি দরহার? এহনই তঅ অনরা উনিলান, য়িবা কুফরি গরিল্।
[66] অনরা কি মনে গরন?” য়িতারা জোয়াব দিল্, “ইবা মিত্যুর উফযুক্ত।”
[67] তহন মানুষঅক্যলে ইসার মুকত সেফ দিল্ আর ঘুষি ও থাফ্ফর মারিল্।
[68] য়িতারা হইল্, “এই মসিহ্, হঅ তঅ চাই, হনে তোরে মারিল্?”
[69] য়েই সমত ফিতর বাইরের উঢানত বই আছিল্। একজন সঅর মাইয়্যাফোয়া তেঁইর হাছদি আইয়েনে হইল্, “গালিলর ইসার লগে তঅ অনেঅ আছিলান।”
[70] কিন্তু ফিতর বেক্যিনর সাম্নদি অশ্যিকার গরিয়েনে হইল্, “তুঁই কি হইতা লাইগ্যো য়িয়ান আঁই নঅ জানি।”
[71] ইয়ার ফরদি ফিতর বাইরে দরজার হাছে গেল্। তেঁইরে দেকিয়েনে আর একজন সঅর মাইয়্যাফোয়া য়েডিয়ার মানুষঅক্যলরে হইল্, “এই মানুষ্যুয়া নাসরতর ইসার লগে আছিল্।”
[72] তহন ফিতর সোঅন হ্যাইয়েনে আবার অশ্যিকার গরিয়েনে হইল্, “আঁই য়েই মানুষ্যুয়ারে নঅ চিনি।”
[73] যে মানুষগিন য়েডে থিয়াই আছিল্ য়িতারা কিছুক্যন ফরদি ফিতররে আইয়েনে হইল্, “নিচ্যয়ই তুঁই য়িতারার একজন; তোঁয়ার ভাষাই তোঁয়ারে ধরাই দেএর।”
[74] তহন ফিতর নিজরে বদ্দোয়া দিল্ আর সোঅন হ্যাইয়েনে হইতো লাগিল্, “আঁই য়েই মানুষ্যুয়ারে একদম নঅ চিনি।” আর তহনই উগ্যুয়া মোরগ বাগ্ দিই উঢিল্।
[75] তহন ফিতরর মনত ফরিল্ ইসা হইয়্যেল্, “মোরগ বাগ্ দিবার আগদি তুঁই তিনবার হইবা দে, তুঁই আঁরে নঅ চিন।” আর ফিতর বাইরে যাইয়েনে বউত হাঁইন্তো লাগিল্।