[1] ফরদি ইসা মানুষঅক্যলর হাছে আর তেঁইর উম্যতঅক্যলর হাছে হইল্,
[2] “শরিয়ত শিক্যা দিবার বেফারে আলেমঅক্যলে আর ফরিশিঅক্যলে মুসা নবির জাগাত আছে।
[3] ইয়ানর লাই য়িতারা যেগিন গইত্যো হঅ য়েগিন গইজ্যো আর যেগিন ফালন গইত্যো উকুম দেএ য়েগিন ফালন গইজ্যো। কিন্তু য়িতারা যেগিন গরে তোঁয়ারা য়েগিন নঅ গইজ্যো হারন য়িতারা মুকে যেগিন হঅ হামে য়েগিন নঅ গরে।
[4] য়িতারা ভারি ভারি ফোজা বাঁধিয়েনে মানুষর হাঁদত চাবাই দেএ, কিন্তু য়েগিন সরাইবার লাই নিজরা উগ্যুয়া অঁলঅ লরাইতো নঅ চাআ।
[5] মানুষঅক্যলরে দেহ্যাইবার লাইই য়িতারা বেক হাম গরে। ফাক-কিতাবর আয়াত লেহ্যা তাবিজ য়িতারা ডঁর গরিয়েনে বানাআ আর নিজরারে ধার্মিক দেহ্যাইবার লাই চাদ্যরর হোনাত্ হোনাত্ লাম্বা থোফনা লাগাআ।
[6] হ্যানার সমত সম্যানর জাগাত আর মজলিস-হ্যানাত মেইন মেইন আসনত য়িতারা বইস্তো ফছন্দ গরে।
[7] য়িতারা আঁট-বাজারত সম্যান টোয়াই বেরাআ আর চাআ যেন্ মানুষঅক্যলে য়িতারারে ওস্তাদ বুলি ডাকে।
[8] “কেউ তোঁয়ারারে ওস্তাদ বুলি ডাকক য়িয়ান নঅ চাইয়্যো, হারন তোঁয়ারার ওস্তাদ হইতে হ্যালি একজনই আছে, আর তোঁয়ারা বেক্যিনে ভাই ভাই।
[9] এই দুনিয়াত কেউঅরে বাবা বুলি নঅ ডাইক্যো, হারন তোঁয়ারার একজনই বাবা আর তেঁই বেহেস্তত আছে।
[10] কেউ তোঁয়ারারে নেতা বুলি ডাকক য়িয়ান নঅ চাইয়্যো, হারন তোঁয়ারার নেতা হইতে হ্যালি একজনই আছে, তেঁই মসিহ্।
[11] তোঁয়ারার মইধ্যে যিবা বেক্যিনর ত্যুন ডঁর য়িবা তোঁয়ারার সেবাহারি অক।
[12] যে কেউ নিজরে উচুল গরে য়িবারে নিচু গরা অইবো আর যে কেউ নিজরে নিচু গরে য়িবারে উচুল গরা অইবো।
[13] “ভন্ড আলেম আর ফরিশিঅক্যল, আয় হায় অনরা! অনরা মানুষঅক্যলর সাম্নদি বেহেস্তি রাইজ্যর দরজা বন্ধ গরি রাকন। য়িয়ানত নিজরাঅ নঅ ঢুকন আর যারা ঢুইক্তো চেষ্টা গরের য়িতারারেঅ ঢুইক্তো নঅ দঅন।
[14] “ভন্ড আলেম আর ফরিশিঅক্যল, আয় হায় অনরা! এক মিক্যাদি অনরা মানুষঅক্যলরে দেহ্যাইবার লাই লাম্বা লাম্বা মুনাজাত গরন, অইন্য মিক্যাদি রারিঅক্যলর সম্বত্যি দহল গরন। ইয়ানর লাই অনরার বউত বেশি শাস্তি অইবো।
[15] “ভন্ড আলেম আর ফরিশিঅক্যল, আয় হায় অনরা! উগ্যুয়া মাত্র মানুষরে অনরার ধর্ম-মতত আনিবার লাই অনরা দুনিয়ার হডে নঅ যঅন। আর য়িবা যহন অনরার ধর্ম-মতত আইয়্যে তহন অনরা নিজরার ত্যুন য়িবারে বউত বেশি গরিয়েনে জাহান্যামি গরি তুলন।
[16] “আয় হায় অনরা! অনরা নিজরা আঁধা অথচ অইন্যতারারে ফথ দেহ্যন। অনরা হই থাকন, বায়তুল মোকাদ্যসর নামে কেউ সোঅন হ্যাইলে য়িয়ানত কিছু নঅ অঅ, কিন্তু যুদি কেউ বায়তুল মোকাদ্যসর সোনার নামে সোঅন হ্যাআ তইলে য়িবা য়েই সোঅনত বাঁধা ফরে।
[17] মুরুক্য আর আঁধার দল, হন্যান ডঁর? সোনা, নাকি য়েই বায়তুল মোকাদ্যস যিয়ান য়েই সোনারে ফবিত্র গরে?
[18] অনরা আবার এই হতাঅ হই থাকন, হোরবানগাহ্র নামে কেউ সোঅন হ্যাইলে কিছ্যুই নঅ অঅ, কিন্তু যুদি কেউ য়েই হোরবানগাহ্র উঅরদি যে দান আছে য়িয়ানর নামে সোঅন হ্যাআ তইলে য়িবা য়েই সোঅনত বাঁধা ফরে।
[19] আঁধার দল, হন্যান ডঁর? য়েই দান নাকি য়েই হোরবানগাহ্ যিয়ান য়েই দানরে ফবিত্র গরে?
[20] ইয়ানর লাই হোরবানগাহ্র নামে যিবা সোঅন হ্যাআ য়িবা য়েই হোরবানগাহ্ আর য়িয়ানর উঅরদির বেক কিছুর নামেই সোঅন হ্যাআ।
[21] আর বায়তুল মোকাদ্যসর নামে যিবা সোঅন হ্যাআ য়িবা বায়তুল মোকাদ্যস আর য়িয়ানর ভিতরে যিবা থাকে তেঁইরই নামে সোঅন হ্যাআ।
[22] যিবা বেহেস্তর নামে সোঅন হ্যাআ য়িবা আল্লাহ্র সিংহাসন আর যিবা য়িয়ানর উঅর বই আছে তেঁইরই নামে সোঅন হ্যাআ।
[23] “ভন্ড আলেম আর ফরিশিঅক্যল, আয় হায় অনরা! অনরা ফুদিনা, মোরি আর জিরার দশ ভাগর এক ভাগ আল্লাহ্রে ঠিগমতনই দিই থাকন; কিন্তু নিয়াই, দয়া আর বিশ্যস্ততা, যেগিন মুসার শরিয়তর আরো দরহারি বিষয় য়েগিন অনরা বাদ দিইয়্যোন। আগরগিন ফালন গরিবার লগে লগে ফররগিনঅ ফালন গরন অনরার উচিত।
[24] অনরা নিজরা আঁধা অথচ অইন্যতারারে ফথ দেহ্যন। উগ্যুয়া ছোড মাছিঅ অনরা ছাঁকন অথচ উট গিলি ফেলন।
[25] “ভন্ড আলেম আর ফরিশিঅক্যল, আয় হায় অনরা! অনরা বাসন-ফেঁলার বাইরর মিক্যাগান ফরিষ্কার গরি থাকন, কিন্তু য়েগিন জুলুমর জিনিস আর লোভর ফল দিয়েনে ফুরাইন্যা।
[26] আঁধা ফরিশিঅক্যল, আগদি য়েগিনর ভিতরর মিক্যাগান ফরিষ্কার গরন, য়িয়ানত য়িয়ানর বাইরর মিক্যাগানঅ ফরিষ্কার অইবো।
[27] “ভন্ড আলেম আর ফরিশিঅক্যল, আয় হায় অনরা! অনরা চুনহাম গরা হব্যরর মতন, যিয়ানর বাইরর মিক্যাগান সুন্দর কিন্তু ভিতরগান মরা মানুষর আঁড্যিগুড্যি আর বেক রহম হাসারায় ভরা।
[28] ঠিগ য়েইল্যা গরিয়েনে, বাইরে অনরা মানুষঅক্যলর চোগত ধার্মিক কিন্তু ভিতরে ভন্ডামি আর গুনাহ্ত ভরা।
[29] “ভন্ড আলেম আর ফরিশিঅক্যল, আয় হায় অনরা! অনরা নবিঅক্যলর হব্যর নয়া গরিয়েনে গাঁথন আর আল্লাহ্ভক্ত মানুষঅক্যলর হব্যর সাজন।
[30] অনরা হঅন, ‘আঁরা যুদি আঁরার ফুর্বফুরুষঅক্যলর সমত বাঁচি থাইক্তাম তইলে নবিঅক্যলরে খুন গরিবার লাই য়িতারার লগে যোগ নঅ দিতাম।’
[31] ইয়ানে অনরা নিজরার বিরুদ্যে এই সাক্যি দিতা লাইগ্যোন দে, নবিঅক্যলরে যারা খুন গইজ্যে অনরা য়িতারারই বংশধর।
[32] তইলে অনরার ফুবর্ফুরুষঅক্যলে যেগিন শুরু গরি গেইয়্যে য়েগিনর বাকি অংশ অনরা শেষ গরন।
[33] “আঁফর দল আর আঁফর বংশধরঅক্যল! কেন্ গরিয়েনে অনরা জাহান্যামর আজাবর ত্যুন রক্যা ফাইবান?
[34] ইয়ানর লাইই আঁই অনরার হাছে নবি, গেয়ানি মানুষ আর আলেমঅক্যলরে ফাটাইর্। অনরা য়িতারার মইধ্যে হয়েকজনরে খুন গরিবান আর হয়েকজনরে কুরুশর উঅরদি হত্যা গরিবান। হয়েকজনরে অনরার মজলিস-হ্যানাত সঁঅক মারিবান আর এক গেরামর ত্যুন অইন্য গেরামত দুঁরাইতা থাকিবান।
[35] ইয়ানর লাই নিদ্যোষ হাবিলর খুনর ত্যুন শুরু গরিয়েনে অনরা যে বরখিয়র ফোয়া জাকারিয়ারে ফবিত্র জাগা আর হোরবানগাহ্র মাঝদি খুন গজ্যিলান, য়েই জাকারিয়ার খুন ফইয্যন্ত দুনিয়াত যেত নিদ্যোষ মানুষ খুন অইয়্যে অনরা য়েগিন বেক্যিনর রক্তর দায়ি অইবান।
[36] আঁই অনরারে আঁসাই হইর, এই হালর মানুষঅক্যলেই য়েই রক্তগিনর দায়ি অইবো।
[37] “জেরুজালেম! আয় হায় জেরুজালেম! তুঁই নবিঅক্যলরে খুন গরি থাক আর তোঁয়ার হাছে যারারে ফাটাআ অঅ য়িতারারে ফাত্যোর মারি থাক। কুঁরিকুরা যেন্ গরিয়েনে বাইচ্যাঅক্যলরে য়িয়ানর ফাগর নিচদি একত্র গরে য়েইল্যা আঁই তোঁয়ার মানুষঅক্যলরে হতবার আঁর হাছে একত্র গইত্যাম চাইয়্যি, কিন্তু য়িতারা রাজি নঅঅ অঅ।
[38] অঅ জেরুজালেমর মানুষঅক্যল, তোঁয়ারার বাড়ি তোঁয়ারার সাম্নদি হ্যালি অইয়েনে ফরি থাকিবো।
[39] আঁই তোঁয়ারারে হইর, যে ফইয্যন্ত না তোঁয়ারা হইবা, ‘যিবা মাবুদর নামে আইয়্যের য়িবার ফশংসা অক,’ য়েই ফইয্যন্ত আর তোঁয়ারা আঁরে দেকিত্ ফাইতা নঅ।”