[1] য়েই সমত ইসার বিষয় উনিয়েনে গালিল ফদেশর শাসনহত্যা হেরোদ তেঁইর হর্মচারিঅক্যলরে হইল্,
[2] “ইবা তরিকাবন্দিদাতা ইয়াহিয়া; মরার ত্যুন বাঁচি উইট্যে। য়িয়ানর লাইই য়িবা এই কেরামতি হামগিন গরের।”
[3] হেরোদ নিজর ভাই ফিলিফর বউ হেরোদিয়ার হারনে ইয়াহিয়ারে বাঁধি লই যাইয়েনে জেলহ্যানাত রাইক্যেল,
[4] হারন ইয়াহিয়া য়িবারে হইতো, “হেরোদিয়ারে বউ ইসাবে রাকন অনর উচিত নঅঅ।”
[5] হেরোদ ইয়াহিয়ারে মারি ফেইল্তো চাইয়্যেল্, কিন্তু তেঁই মানুষঅক্যলরে ডরাইতো হারন মানুষে ইয়াহিয়ারে নবি বুলি মাইন্তো।
[6] হেরোদর জন্মদিনর উত্সবত্ হেরোদিয়ার মাইয়্যা আজির মানুষঅক্যলর সাম্নদি নাচিয়েনে হেরোদরে খুশি গরিল্।
[7] য়িয়ানর লাই হেরোদ সোঅন হ্যাইয়েনে হইল্ য়িবা যিয়ান চাইবো য়িয়ানই তেঁই য়িবারে দিবো।
[8] মাইয়্যাউয়া য়িবার মার হাছর ত্যুন ফরামর্শ ফাইয়েনে হইল্, “বাসনত গরিয়েনে তরিকাবন্দিদাতা ইয়াহিয়ার মাথাউয়া এডে আঁর হাছে আনি দঅন।”
[9] ইয়ানত বাদশা হেরোদ দুক্যিত অইল্, কিন্তু যারা তেঁইর লগে হ্যাইতো বইস্যেল্ য়িতারার সাম্নদি সোঅন হ্যাইয়্যেল্ বুলি তেঁই য়িয়ান দিতো উকুম গরিল্।
[10] তেঁই মানুষ ফাটাইয়েনে জেলহ্যানার মইধ্যেই ইয়াহিয়ার মাথা হাডাইল্।
[11] ফরদি মাথাউয়া বাসনত গরিয়েনে আনি মাইয়্যাউয়ারে দেয়া অইলে ফর য়িবা য়িবার মার হাছে য়িয়ান লই গেল্।
[12] ইয়ার ফর ইয়াহিয়ার উম্যতঅক্যলে আইয়েনে য়িবার লাশ্যুয়া লই যাইয়েনে দাফন গরিল্ আর য়েই হ্যবর ইসারে যাইয়েনে দিল্।
[13] ইয়াহিয়ার মিত্যুর হ্যবর উনিয়েনে ইসা একলাই য়েডের ত্যুন নোকাত গরিয়েনে উগ্যুয়া নিঝাব জাগাত গেল্ গই। মানুষঅক্যলে য়েই হতা উনিয়েনে বিন্য বিন্য গেরামর ত্যুন আঁঢা ফথদি তেঁইর ফিছন ধরিল্।
[14] তেঁই নোকার ত্যুন নামিয়েনে মানুষঅক্যলর ভির দেকিত্ ফাইল্ আর মমতায় ফুরন অইয়েনে য়িতারার মইধ্যে যারা অসুক আছিল্ য়িতারারে ভালা গরিল্।
[15] দিনর শেষদি উম্যতঅক্যলে তেঁইর হাছে আইয়েনে হইল্, “জাগাগান নিঝাব, বেইল্অ গেইয়্যে। মানুষঅক্যলরে বিদায় গরি দঅন যেন্ য়িতারা গেরামত যাইয়েনে নিজরার লাই হ্যানা কিনিত ফারে।”
[16] ইসা য়িতারারে হইল্, “য়িতারার ত্যুন যাইবার দরহার নাই, তোঁয়ারাই য়িতারারে হ্যাইতো দঅ।”
[17] উম্যতঅক্যলে তেঁইরে হইল্, “আঁরার এডে ফাঁচ্যুয়া রুটি আর দুয়া মাছ বাদে আর কিছ্যুই নাই।”
[18] তেঁই হইল্, “য়েগিন আঁর হাছে আন।” ফরদি তেঁই মানুষঅক্যলরে খেরর উঅর বইস্তো উকুম গরিল্, আর য়েই ফাঁচ্যুয়া রুটি ও দুয়া মাছ লইয়েনে আসমানর মিক্যাদি চাইয়েনে আল্লাহ্রে শুকরিয়া জানাইল্। ইয়ার ফরদি তেঁই রুটি ভাঁগিয়েনে উম্যতঅক্যলর আতত দিল্ আর উম্যতঅক্যলে য়েগিন মানুষঅক্যলরে দিল্। য়িতারা বেক্যিনে ফেট ভরিয়েনে হ্যাইল্।
[20] হ্যাইবার ফরদি যে টুঁরাগিন ফরি রইল্ উম্যতঅক্যলে য়েগিন তুলি নিল্, আর য়েগিনত বারউয়া টুঁরি ফুরাইল্।
[21] যারা হ্যাইয়্যেল্ য়িতারার মইধ্যে মাইয়্যাফোয়া আর ছোড ফোয়ামাইয়্যা বাদে বেশহম ফাঁচ আজার মরতফোয়া আছিল্।
[22] ইয়ার ফরদি ইসা উম্যতঅক্যলরে তাগাদা দিল্ যেন্ য়িতারা নোকাত উঢিয়েনে তেঁইর আগদি অইন্য ফারত যাআ, আর ইক্যাদি তেঁই মানুষঅক্যলরে বিদায় গরিল্।
[23] মানুষঅক্যলরে বিদায় গরিয়েনে মুনাজাত গরিবার লাই তেঁই একলা ফাআরত উঢি গেল্। যহন আঁজুইন্যা ঘনাই আইল্ তহনঅ তেঁই য়েডে একলাই রইল্।
[24] য়েতক্যনে উম্যতঅক্যলর নোকাগান ডাংগার ত্যুন বউত দুরে গেইয়্যেল্ গই আর বাতাস উল্টা মিক্যাদির ত্যুন আইয়োনে ঢেউয়ে বউত দুইল্তো আছিল্।
[25] শেষ রাতিয়া ইসা সাগরর উঅর দিয়েনে আঁঢি উম্যতঅক্যলর হাছে আইস্তো আছিল্।
[26] উম্যতঅক্যলে একজনরে সাগরর উঅর আঁইট্যো দেকিয়েনে বউত ডরাইয়েনে হইল্, “ভুত, ভুত,” আর তার ফরদিই চিল্যাই উঢিল্।
[27] ইসা তহনই য়িতারারে হইল্, “ইবা তঅ আঁই; নঅ ডরাইয়ো, সঅস গর।”
[28] ফিতর তেঁইরে হইল্, “উজুর, যুদি অনে অঅন তইলে ফানির উঅর দিয়েনে অনর হাছে যাইতো আঁরে উকুম দঅন।”
[29] ইসা হইল্, “আইয়ো।” তহন ফিতর নোকার ত্যুন লামিয়েনে ফানির উঅর দিয়েনে আঁঢি ইসার হাছে চলিল্।
[30] কিন্তু জোর বাতাস দেকিয়েনে তেঁই ডরে ডুফি যাইতো লাগিল্ আর চিল্যাইয়েনে হইল্, “উজুর, আঁরে বাঁচন।”
[31] ইসা তহনই আত বারাইয়েনে য়িবারে ধরিল্ আর হইল্, “অল্ফ বিশ্যাসি, সন্দঅ গইল্যা কিঅর লাই?”
[32] ইসা আর ফিতর নোকাত উঢিলে ফর বাতাস থামি গেল্। যারা নোকার মইধ্যে আছিল্ য়িতারা ইসারে সইদা গরিয়েনে হইল্, “আঁসাই অনে ইব্নুল্লাহ্।”
[34] ফরদি য়িতারা সাগর ফার অইয়েনে গিনেষরত এলাহাত আইয়েনে লামিল্।
[35] য়েডিয়ার মানুষঅক্যলে ইসারে চিনিত ফারিয়েনে এলাহার বেক জাগাত হ্যবর ফাটাইল্।
[36] য়িয়ানে মানুষঅক্যলে বেরাইম্যাঅক্যলরে ইসার হাছে আনিল্ আর তেঁইরে অনুরোধ গরিল্ যেন্ য়েই বেরাইম্যাঅক্যলে তেঁইর চাদ্যরর কিনারাগান হ্যালি ধরিত্ ফারে; আর যেত মানুষ য়িয়ান ধরিল্ য়িতারা বেক্যিনে ভালা অইল্।