[1] “তোঁয়ারা অইন্য মানুষর দোষ ধরি নঅ বেরাইয়ো যেন্ তোঁয়ারারঅ দোষ ধরা নঅ অঅ,
[2] হারন যেন্ গরিয়েনে তোঁয়ারা অইন্য মানুষর দোষ ধর য়েন্ গরিয়েনে তোঁয়ারারঅ দোষ ধরা অইবো, আর যেন্ গরিয়েনে তোঁয়ারা মাফি দঅ য়েন্ গরিয়েনে তোঁয়ারার লাইঅ মাফা অইবো।
[3] “তোঁয়ার ভাইঅর চোগত যে কুডা আছে হ্যালি য়িয়ানই দেইক্তা লাইগ্যো, অথচ তোঁয়ার নিজর চোগর মইধ্যে যে বিম আছে য়িয়ান খিয়াল নঅ গইত্যা লাইগ্যো কিঅর লাই?
[4] যহন তোঁয়ার নিজর চোগতই অঁলা রইয়্যে তহন কেন্ গরিয়েনে তোঁয়ার ভাইঅরে এই হতা হইতা লাইগ্যো, ‘আইয়্যো, তোঁয়ার চোগর ত্যুন কুডা বাইর গরি দিই’?
[5] ভন্ড! ফইল্যা তোঁয়ার নিজর চোগর ত্যুন অঁলাগান বাইর গরি ফেল, তইলে তোঁয়ার ভাইঅর চোগর ত্যুন কুডাগান বাইর গরিবার লাই এস্ফষ্ট দেকিত্ ফাইবা।
[6] “যেগিন ফবিত্র য়েগিন কুত্যারে নঅ দিয়ো। শুয়োরর সাম্নদি তোঁয়ারার মুক্তা নঅ ছিঁডাইয়ো। অঅত য়েগিনে মুক্তাগিন য়েগিনর ঠেংগর তলাত মাড়াইবো আর ফিরি তোঁয়ারারে টুঁরা টুঁরা গরিয়েনে ছিরি ফেলিবো।
[7] “চঅ, তোঁয়ারারে দেয়া অইবো; তালাইশ গর, ফাইবা; দরজাত ধাক্যা দঅ, তোঁয়ারার লাই খোলা অইবো।
[8] যারা চাআ য়িতারা বেক্যিনে ফাআ; যিবা তালাইশ গরে য়িবা ফাআ; আর যিবা দরজাত ধাক্যা দেএ য়িবার লাই দরজা খোলা অঅ।
[9] তোঁয়ারার মইধ্যে কি এন্ কেউ আছে দে, য়িবার ফোয়া রুটি চাইলে য়িবারে ফাত্যোর দিবো?
[10] অথবা মাছ চাইলে আঁফ দিবো?
[11] তোঁয়ারা হ্যারাফ অইয়েনেঅ যুদি নিজরার ফোয়ামাইয়্যাঅক্যলরে ভালা ভালা জিনিস দিত্ জান, তইলে যারা তোঁয়ারার বেহেস্তি বাবার হাছে চাআ তেঁই দে য়িতারারে ভালা ভালা জিনিস দিবো য়িয়ান হত না নিচ্যিত!
[12] তোঁয়ারা অইন্য মানুষঅক্যলর হাছর ত্যুন যে ডইল্যা বেবার ফাইতা চঅ তোঁয়ারাঅ য়িতারার লগে য়েই ডইল্যা বেবার গইজ্যো। ইয়ানই অইল্ তোরাত কিতাব আর নবিঅক্যলর কিতাবর শিক্যার মুল হতা।
[13] “চিয়ন দরজা দিয়েনে ঢুইক্যো, হারন যে ফথ তচনচর মিক্যাদি লই যাআ য়িয়ানর দরজাঅ ডঁর আর রাস্তাঅ চওরা। বউত কেউই য়িয়ানর মইধ্যদি ঢুকে।
[14] কিন্তু যে ফথ জিবনর মিক্যাদি লই যাআ য়িয়ানর দরজাঅ চিয়ন, ফথঅ চিয়ন। বউত হম মানুষই য়িয়ান টোয়াই ফাআ।
[15] “ভন্ড নবিঅক্যলর বিষয়ে সাবধান অঅ। য়িতারা তোঁয়ারার হাছে ভেরার চেয়ারা লইয়েনে আইয়্যে, অথচ ভিতরে য়িতারা রাক্যইস্যা নেগ্রে বাঘর মতন।
[16] য়িতারার জিবনত যে ফল দেহ্যা যাআ য়িয়ান দিয়েনেই তোঁয়ারা য়িতারারে চিনিত ফারিবা। কেঁডাঝোফত কি আংগুর ফল বা কেঁডামারিসত কি ডোংগুলা ফল ধরে না?
[17] ঠিগ য়েন গরিয়েনে ফত্যি ভালা গাছত ভালা ফলই ধরে আর হ্যারাফ গাছত হ্যারাফ ফলই ধরে।
[18] ভালা গাছত হ্যারাফ ফল আর হ্যারাফ গাছত ভালা ফল ধরিত্ নঅ ফারে।
[19] যে গাছত ভালা ফল নঅ ধরে য়িয়ান হাডিয়েনে আগুনত ফেলি দেয়া অঅ।
[20] ইয়ানর লাই হই, ভন্ড নবিঅক্যলর জিবনত যে ফল দেহ্যা যাআ য়িয়ান দিয়েনেই তোঁয়ারা য়িতারারে চিনিত ফারিবা।
[21] “যারা আঁরে ‘ফভু, ফভু’ হঅ য়িতারা বেক্যিনে দে বেহেস্তি রাইজ্যত ঢুকিত্ ফারিবো য়িয়ান নঅঅ, কিন্তু আঁর বেহেস্তি বাবার ইছ্যা যিবা ফালন গরে য়িবাই ঢুকিত্ ফারিবো।
[22] য়েই দিন বউত কেউ আঁরে হইবো, ‘ফভু, ফভু, তোঁয়ার নামে আঁরা নবি ইসাবে হতা হইয়্যি দে নঅ না? তোঁয়ার নামে আঁরা ভুত ছারাইয়্যি দে নঅ না? তোঁয়ার নামে বউত কেরামতি হাম গজ্যি দে নঅ না?’
[23] তহন আঁই সুজাসুজিই য়িতারারে হইয়্যোম, ‘আঁই তোঁয়ারারে নঅ চিনি। দুষ্টর দল! আঁর হাছর ত্যুন তোঁয়ারা দুর অঅ।’
[24] “য়িয়ানর লাই হই, যে কেউ আঁর এই বেক হতা উনিয়েনে য়েগিন ফালন গরে য়িবা এন্ একজন বুদ্যিমান মানুষর মতন, যিবা ফাত্যোরর উঅরদি য়িবার ঘর বাঁধিল্।
[25] ফরদি ঝর ফরিল্, বইন্যা অইল্, তুয়ান অইল্ আর য়েই ঘরর উঅরদি আঘাত গরিল্; কিন্তু য়েই ঘরগান নঅ ফরিল্ হারন য়িয়ান ফাত্যোরর উঅরদি বানাআ অইয়্যেল্।
[26] যে কেউ আঁর এই হতাগিন উনিয়েনে য়েগিন ফালন নঅ গরে য়িবা এন্ একজন মুরুক্য মানুষর মতন, যিবা বালুর উঅরদি য়িবার ঘর বানাইল্।
[27] ফরদি ঝর ফরিল্, বইন্যা অইল্, তুয়ান অইল্ আর য়েই ঘরর উঅরদি আঘাত গরিল্; য়িয়ানত ঘরগান ফরি গেল্। কি বিকট ভাবেই না য়েই ঘরগান ফরি গেল্!”
[28] ইসা যহন হতা হোয়া শেষ গরিল্ তহন মানুষঅক্যলে য়িবার শিক্যাত তাইজ্যব অই গেল্,
[29] হারন তেঁই আলেমঅক্যলর মতন শিক্যা দিতো নঅ আছিল্, বরং যিবার অধিকার আছে য়েই ডইল্যা মানুষর মতনই শিক্যা দিতো আছিল্।