Skip to content
Opens in a new window
Listen to this chapter • 4:43

[1] ইয়ার ফরদি ফাক-রুহ্ ইসারে মরুভুমিত লই গেল্ যেন্ ইবিলিস ইসারে লোভ দেহ্যাইয়েনে গুনাহ্‌ত ফেলিবার চেষ্টা গরিত্ ফারে।

[2] য়েডে চল্যিশ দিন আর চল্যিশ রাইত রোজা রাকিবার ফরদি ইসার ভুগ লাগিল্।

[3] তহন ইবিলিস আইয়েনে তেঁইরে হইল্, “তুঁই যুদি ইব্‌নুল্লাহ্ অঅ তইলে এই ফাত্যোরগিনরে রুটি অই যাইতো হঅ।”

[4] ইসা জোয়াবে হইল্, “ফাক্-কিতাবত লেহ্যা আছে, মানুষ হ্যালি রুটিতই নঅ বাঁচে, কিন্তু আল্লাহ্‌র মুকর ফত্যিউয়া কালামেই বাঁচে।”

[5] তহন ইবিলিস ইসারে ফবিত্র শঅর জেরুজালেমত লই গেল্ আর বায়তুল মোকাদ্যসর এক্যবারে উঅরে য়িবারে থিয়া গরাইয়েনে হইল্,

[6] “তুঁই যুদি ইব্‌নুল্লাহ্ অঅ তইলে ফাল দিয়েনে নিচদি ফর, হারন ফাক-কিতাবত লেহ্যা আছে, আল্লাহ্ তেঁইর ফেরেস্‌তাঅক্যলরে তোঁয়ার বিষয়ে উকুম দিবো; য়িতারা তোঁয়ারে আত দিয়েনে ধরি ফেলিবো যেন্ তোঁয়ার ঠেংগত ফাত্যোরর আঘাত নঅ লাগে।”

[7] ইসা ইবিলিসরে হইল্, “আবার এই হতাঅ লেহা আছে, তোঁয়ার মাবুদ আল্লাহ্‌রে তুঁই ফরিক্যা গইত্যা নঅ যাইয়্যো।”

[8] তহন ইবিলিস আবার তেঁইরে বউত উচুল উগ্যুয়া ফাআরত লই গেল্ আর দুনিয়ার বেক রাইজ্য আর য়েগিনর জাকজমক দেহ্যাইয়েনে হইল্,

[9] “তুঁই যুদি মেডিত ফরিয়েনে আঁরে সইদা গর তইলে এগিন বেক্যিনই আঁই তোঁয়ারে দিয়োম।”

[10] তহন ইসা তারে হইল্, “দুর অঅ, ইবিলিস। ফাক্-কিতাবত লেহ্যা আছে, তুঁই তোঁয়ার মাবুদ আল্লাহ্‌রেই ডরাইবা, হ্যালি তেঁইরই এবাদত গরিবা।”

[11] তহন ইবিলিস তেঁইরে ছাড়িয়েনে গেল্ গই, আর ফেরেস্‌তাঅক্যলে আইয়েনে তেঁইর সেবা গইত্যো লাগিল্।

[12] ফরদি ইসা উনিল্ ইয়াহিয়ারে জেলহ্যানাত বাঁধি রাকা অইয়্যে। তহন তেঁই গালিলত্ গেল্ গই আর নাসরত গেরাম ছাড়িয়েনে সবুলুন ও নফ্‌তালি এলাহার মইধ্যে সাগর ফারর কফরনাহুম শঅরত যাইয়েনে রইল্।

[14] ইয়ান অইল্ যেন্ নবি ইশাইয়ার মইধ্য দিয়েনে এই দে হতা হোয়া অইয়্যেল্ য়িয়ান ফুরন অঅ:

[15] সবুলুন আর নফ্‌তালি এলাহার, সমুদ্রর মিক্যাদির, জদ্যানর অইন্য ফারর আর অ-ইহুদিঅক্যলর গালিলর

[16] যে মানুষঅক্যলে আঁধারত থাকে, য়িতারা বিরাট নুর দেকিত্ ফাইবো। যারা ঘন আঁধারর দেশত থাকে, য়িতারার হাছে ফঅর দেহ্যন অইবো।

[17] য়েই সময়র ত্যুন ইসা এই হইয়েনে তবলিগ গইত্যো লাগিল্, “তঅবা গর, হারন বেহেস্‌তি রাইজ্য হাছে আই গেইয়্যে।”

[18] ইসা গালিল সাগরর ফার দিয়েনে যাইবার সমত শিমোন, যিবারে ফিতর হোয়া অঅ আর য়িবার ভাই আন্দ্রিয়রে দেকিত্ ফাইল্। য়িতারা সাগরত জাল মাইত্যো আছিল্, হারন য়িতারা আছিল্ জাইল্যা।

[19] ইসা য়িতারারে হইল্, “আঁর লগে আইয়্যো, আঁই তোঁয়ারারে মানুষ ধরার জাইল্যা বানাইয়োম।”

[20] তহনই য়িতারা জাল ফেলি রাকিয়েনে ইসার লগে গেল্।

[21] য়েডের ত্যুন আগাই যাইয়েনে তেঁই ইয়াকুব আর ইউহোন্যা নামর অইন্য দুই ভাইঅরে দেকিত্ ফাইল্। য়িতারা আছিল্ সিবদিয়র ফোয়া। য়িতারার বাবা সিবদিয়র লগে নোকাত বইয়েনে য়িতারা জাল ঠিগ গইত্যো আছিল্। ইসা য়েই দুই ভাইঅরেঅ ডাকিল্।

[22] য়িতারা তহনই য়িতারার নোকা আর বাবারে ছারিয়েনে ইসার লগে গেল্।

[23] গালিল ফদেশর বেক জাগা ঘুরি ঘুরি ইহুদিঅক্যলর বিন্য বিন্য মজলিস-হ্যানাত ইসা শিক্যা দিতো লাগিল্। এগিন বাদে তেঁই বেহেস্‌তি রাইজ্যর সুহ্যবর তবলিগ গইত্যো আর মানুষঅক্যলর বেক ডইল্যা বেরাম ভালা গইত্যো লাগিল্।

[24] গোডা সিরিয়া দেশত্ তেঁইর হতা ছরাই ফরিল্। যে মানুষগিন নানান ডইল্যা বেরামে আর বউত যন্ত্রনায় হষ্ট ফাইতো আছিল্, যারারে ভুতে ধইজ্যেল্ আর যারা মির্‌গি ও অবশ-বেরামে ভুইগ্‌তো আছিল্, মানুষঅক্যলে য়িতারারে ইসার হাছে আনিল্। তেঁই য়িতারা বেক্যিনরে বেরামর ত্যুন ভালা গরিল্।

[25] গালিল, দেকাফলি, জেরুজালেম, এহুদিয়া আর জদ্যানর অইন্য ফারর ত্যুন বউত মানুষ ইসার ফিছদি ফিছদি চলিল্।

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters