[1] ইসা তেঁইর বারজন উম্যতরে ডাকিল্ আর ভুত ছারাইবার ও বেক রহম বেরাম ভালা গরিবার হ্যমতা দিয়েনে য়িতারারে ফাটাই দিল্।
[2] য়েই বারজন সাআবির নাম এই: ফইল্যা, শিমোন যিবারে ফিতর হোয়া অঅ, তার বাদে য়িবার ভাই আন্দ্রিয়; সিবদিয়র ফোয়া ইয়াকুব আর য়িবার ভাই ইউহোন্যা; ফিলিফ আর বর্থলময়;
[3] থোমা আর হ্যাজানা-আদায়হারি মতি; আল্ফেয়র ফোয়া ইয়াকুব আর থদ্যেয়;
[4] মোলবাদি শিমোন আর ইসারে যিবা শত্রুঅক্যলর আতত ধরাই দিয়্যেল্ য়েই এহুদা ইষ্কারিয়োত।
[5] ইসা য়েই বারজন সাআবিরে এই উকুমগিন দিয়েনে ফাটাইল্, “তোঁয়ারা অ-ইহুদিঅক্যলর হাছে বা সামেরিয়অক্যলর হনঅ গেরামত নঅ যাইয়্যো,
[6] বরং ইসরাইল জাতির আরাইন্যা ভেরাগিনর হাছে যাইয়ো।
[7] তোঁয়ারা যাইতে যাইতে এই হতা তবলিগ গইজ্যো দে, বেহেস্তি রাইজ্য হাছে আই গেইয়্যে।
[8] এগিনবাদে তোঁয়ারা বেরাইম্যারে ভালা গইজ্যো, মরারে জিবন দিয়ো, চামরা বেরাইম্যারে ভালা গইজ্যো আর ভুতগিনরে ছারাইয়্যো। তোঁয়ারা বিনামুইল্যে ফাইয়্যো, বিনামুইল্যেই দিয়ো।
[9] তোঁয়ারার হোঁঅর-বাঁধনিত তোঁয়ারা সোনা, রুফা বা তামার ফুইসাঅ নঅ নিয়ো।
[10] ফথর লাই হনঅ রহম থইলা, দুয়া হোত্যা, জুতা বা লাঢিঅ নঅ নিয়ো, হারন যে হাম গরে য়িবা হ্যানা-ফরা ফাইবার যৈগ্য।
[11] “তোঁয়ারা যে শঅর বা গেরামত যাইবা য়েডে একজন উফযুক্ত মানুষ টোয়াই বাইর গরি লইবা আর অইন্য হনঅ মিক্যা নঅ যঅন গই ফইয্যন্ত য়িবার বাড়িত থাইক্যো।
[12] য়েই বাড়ির ভিতর ঢুকিবার সমত য়িতারারে সালাম জানাইয়ো।
[13] যুদি য়েই বাড়ি উফযুক্ত অঅ তইলে তোঁয়ারার শান্তি য়েই বাড়ির উঅরই লামি আইয়োক। কিন্তু যুদি য়েই বাড়ি উফযুক্ত নঅ অঅ তইলে তোঁয়ারার শান্তি তোঁয়ারার হাছেই ফিরি আইয়োক।
[14] যুদি কেউ তোঁয়ারারে হবুল নঅ গরে বা তোঁয়ারার হতা নঅ উনে তইলে য়েই বাড়ি বা গেরামর ত্যুন যাইবা গইর সমত তোঁয়ারার ঠ্যংগর ধুলা ঝারি ফেইল্যো।
[15] আঁই তোঁয়ারারে আঁসাই হইর, রোজ আঁশরত য়েই গেরামর ত্যুন বরং সাদুম আর আমুরা শঅরর অবস্তা বউত সইয্য গরিবার মতন অইবো।
[16] “চঅ, আঁই নেগ্রে বাঘর মাঝে ভেরার মতন তোঁয়ারারে ফাটাইর। ইয়ানর লাই আঁফর মতন সতর্ক আর হইতোরর মতন সরল অঅ।
[17] সাবধান থাইক্যো, হারন মানুষ বিচারর মিটিংগর মানুষঅক্যলর আতত তোঁয়ারারে ধরাই দিবো আর য়িতারার মজলিস-হ্যানাত তোঁয়ারারে বেত মারিবো।
[18] আঁর লাইই শাসনহত্যা আর বাদশাঅক্যলর সাম্নদি তোঁয়ারারে লই যাআ অইবো যেন্ য়িতারার হাছে আর অ-ইহুদিঅক্যলর হাছে তোঁয়ারা সাক্যি দিত্ ফার।
[19] মাইন্ষ্যে যহন তোঁয়ারারে ধরাই দিবো তহন কেন্ গরিয়েনে আর কি হঅন ফরিবো য়িয়ান নঅ ভাইব্যো। কি হঅন ফরিবো য়িয়ান তোঁয়ারারে য়েই সমতই হই দেয়া অইবো।
[20] তোঁয়ারাই দে হইবা য়িয়ান নঅ, বরং তোঁয়ারার বাবার রুহ্ তোঁয়ারার মইধ্য দিয়েনে হতা হইবো।
[21] “ভাই ভাইঅরে আর বাবা ফোয়ারে মারি ফেলিবার লাই ধরাই দিবো। ফোয়ামাইয়্যাঅক্যলে মা-বাবার বিরুদ্যে থিয়াইয়েনে য়িতারারে খুন গরাইবো।
[22] আঁর লাই বেক্যিনে তোঁয়ারারে ঘিনা গরিবো, কিন্তু যিবা শেষ ফইয্যন্ত ইস্তির থাকিবো য়িবা উদ্যার ফাইবো।
[23] হনঅ গেরামর মানুষঅক্যলে যহন তোঁয়ারার উঅর জুলুম গরিবো তহন অইন্য গেরামত ধাই যাইয়ো। আঁই তোঁয়ারারে আঁসাই হইর, ইসরাইল দেশর বেক শঅর আর গেরামত তোঁয়ারার হাম শেষ অইবার আগদিই ইব্নে আদম আইবো।
[24] “মাস্টোরর ত্যুন ছাত্র ডঁর নঅঅ আর মালিকর ত্যুন গোলাম ডঁর নঅঅ।
[25] ছাত্রর ফক্যে মাস্টোরর মতন অঅন আর গোলামর ফক্যে মালিকর মতন অঅনই যথস্ট। ঘরর হত্যারেই যহন য়িতারা বেল্সবুল হঅর তহন ঘরর অইন্য বেক্যিনরে আরো হত বেশি গরিয়েনেই না বেল্সবুল হইবো।
[26] “তঅ তোঁয়ারা য়িতারারে নঅ ডরাইয়ো, হারন লুকাইন্যা বেক কিছুই দেহ্যা যাইবো আর গোফন বেক কিছুই জানানো অইবো।
[27] আঁই তোঁয়ারার হাছে যেগিন আঁধারত হইর য়েগিন তোঁয়ারা ফঅরত হইয়্যো। তোঁয়ারা যেগিন হানে হানে উইন্তা লাইগ্যো য়েগিন ছাদর উঅরর ত্যুন ফচার গইজ্যো।
[28] যারা হ্যালি শরিলগান মারি ফেলিত ফারে কিন্তু রুহ্রে মারিত নঅ ফারে য়িতারারে নঅ ডরাইয়ো। যিবা শরিল আর রুহ্ দুইয়ানই জাহান্যামত তচনচ গরিত্ ফারে বরং তেঁইরেই ডরঅ।
[29] দুয়া বাইল্যা ফাকি কি সামাইন্য দামে বেচা নঅ অঅ না? তঅঅ তোঁয়ারার বাবার অনুমতি ছারা য়েগিনর উগ্যুয়াঅ মেডিত নঅ ফরে;
[30] এন্ কি, তোঁয়ারার মাথার চুলগিনঅ গনা আছে।
[31] হাজেই তোঁয়ারা নঅ ডরাইয়ো। বউত বউত বাইল্যা ফাকির ত্যুনঅ তোঁয়ারার দাম বউত বেশি।
[32] “যে কেউ মানুষর সাম্নদি আঁরে সিকার গরে আঁইঅ আঁর বেহেস্তি বাবার সাম্নদি য়িবারে সিকার গইজ্যোম।
[33] কিন্তু যে কেউ মানুষর সাম্নদি আঁরে অসিকার গরে আঁইঅ আঁর বেহেস্তি বাবার সাম্নদি য়িবারে অসিকার গইজ্যোম।
[34] “আঁই দুনিয়াত শান্তি দিতাম আস্যি এই হতা মনত নঅ গইজ্যো। আঁই শান্তি দিতাম নঅ আয়্যি বরং মানুষরে মানুষর বিরুদ্যে থিয়া গরাইতাম আস্যি;
[35] ফোয়ারে বাবার বিরুদ্যে, মাইয়্যারে মার বিরুদ্যে, বউঅরে ওওরির বিরুদ্যে থিয়া গরাইতাম আস্যি।
[36] একজন মানুষর নিজর ফরিবারর মানুষগিনেই য়িবার শত্রু অইবো।
[37] “যে কেউ আঁর ত্যুন বাবা-মারে বেশি মহব্যত গরে য়িবা আঁর উফযুক্ত নঅ।। আর যে কেউ ফোয়া বা মাইয়্যারে আঁর ত্যুন বেশি মহব্যত গরে য়িবা আঁর উফযুক্ত নঅ।।
[38] যে নিজর কুরুশ নিয়েনে আঁর ফথদি নঅ চলে য়িবাঅ আঁর উফযুক্ত নঅ।
[39] যে কেউ নিজর জিবন রক্যা গইত্যো চাআ য়িবা য়িবার সত্যিহারর জিবন আরাইবো; কিন্তু যে কেউ আঁর লাই য়িবার ফরান আরাআ য়িবা য়িবার সত্যিহারর জিবন রক্যা গরিবো।
[40] “যিবা তোঁয়ারারে গ্রঅন গরে য়িবা আঁরেই হবুল গরে; আর যিবা আঁরে হবুল গরে আঁরে যিবা ফাটাইয়্যে য়িবা তেঁইরেই হবুল গরে।
[41] হনঅ নবিরে যুদি কেউ নবি বুলিয়েনে হবুল গরে তইলে নবি যে ফুরষ্কার ফাইবো য়িবাঅ য়েই ফুরষ্কার ফাইবো। একজন আল্লাহ্ভক্ত মানুষরে যুদি কেউ আল্লাহ্ভক্ত মানুষ বুলিয়েনে হবুল গরে তইলে আল্লাহ্ভক্ত মানুষ যে ফুরষ্কার ফাইবো য়িবাঅ য়েই ফুরষ্কার ফাইবো।
[42] যে কেউ এই সামাইন্য মানুষঅক্যলর মইধ্য একজনরে আঁর উম্যত হইয়েনে এক ফেঁলা ঠান্ডা ফানি দেএ, আঁই তোঁয়ারারে আঁসাই হইর, য়িবা হনমতেই য়িবার ফুরষ্কার আরাইতো নঅ।”