Skip to content
Opens in a new window
Listen to this chapter • 6:35

[1] শিক্যা দিবার লাই ইসা আবার য়েই ধর্মিয়নেতাঅক্যলর হাছে এই গল্ফগান হইল্,

[2] “বেহেস্‌তি রাইজ্য এন্ একজন বাদশার মতন যিবা তেঁইর ফোয়ার বিয়ার হ্যানা তৈয়ার গরিল্।

[3] যে মানুষগিনে য়েই হ্যানাত দঅত ফাইয়্যেল্, য়িতারারে ডাকিবার লাই তেঁই তেঁইর গোলামঅক্যলরে ফাটাই দিল্, কিন্তু য়িতারা আইস্‌তো নঅ চাইল্।

[4] তহন তেঁই আবার অইন্য গোলামঅক্যলরে দিয়েনে যে মানুষঅক্যলরে দঅত গরা অইয়্যেল্, য়িতারারে হই ফাটাইল্, ‘সঅন, আঁই আঁর বলদ আর মোটাসোটা গরুর বাইচ্যাগিন জবাই গরিয়েনে হ্যানা তৈয়ার গজ্যি। এহন বেক কিছুই রেডি, অনরা হ্যানা হ্যাইতা আইয়্যোন।’

[5] “যে মানুষঅক্যলে দঅত ফাইয়্যেল্, য়িতারা কিন্তু য়েই গোলামঅক্যলর হতা নঅ উনিয়েনে একজন য়িবার নিজর খেতত ও আর একজন য়িবার নিজর হামত গেল্ গই।

[6] বাকি বেক্যিনে বাদশার গোলামঅক্যলরে ধরিয়েনে অফমান গরিল্ আর মারি ফেলিল্।

[7] তহন বাদশা বউত গোস্যা অই গেল্ আর সৈন্য ফাটাইয়েনে তেঁই য়েই খুনিঅক্যলরে তচনচ গরিল্ আর য়িতারার শঅর ফোরাই দিল্।

[8] ফরদি তেঁই তেঁইর গোলামঅক্যলরে হইল্, ‘হ্যানা রেডি, কিন্তু যারারে দঅত গরা অইয়্যেল্ য়িতারা ইয়ানর যৈগ্য নঅ।

[9] তোঁয়ারা বরং রাস্তার মোরে মোরে যঅ, আর যেতজনর দেহ্যা ফঅ বেক্যিনরে বিয়ার হ্যানাত ডাকি আন।’

[10] তহন য়েই গোলামঅক্যলে বাইরে রাস্তায় রাস্তায় যাইয়েনে ভালা-হ্যারাফ যারারে ফাইল্ বেক্যিনরে ডাকি আনিল্। য়িয়ানত বিয়ার বাড়ি য়েই মেঅমানে ভরি গেল্।

[11] “ইয়ার ফর বাদশা মেঅমানঅক্যলরে চাইবার লাই ভিতরে আইয়েনে দেকিল্,

[12] একজন মানুষ বিয়ার হঅর নঅ ফিঁদিয়েনেই য়েডে আইস্যে। বাদশা য়িবারে ফুছার গরিল্, ‘বন্ধু, বিয়ার হঅর ছারা কেন্ গরিয়েনে এডে ঢুকিলা?’ য়িবা ইয়ানর হনঅ জোয়াব দিত্ নঅ ফারিল্।

[13] তহন বাদশা সঅরঅক্যলরে হইল্, ‘ইবার আত-ঠেং বাঁধিয়েনে বাইরর আঁধারত ফেলি দঅ। য়েই জাগাত মানুষে হাঁদাহাঁদি গরিবো আর যন্ত্রনায় দাঁতে দাঁত ঘইষ্‌তো থাকিবো।’”

[14] গল্ফর শেষদি ইসা হইল্, “ইয়ানর লাই হই, বউত মানুষরে ডাকা অইয়্যে কিন্তু অল্ফ মানুষরে বাছি নেয়া অইয়্যে।”

[15] তহন ফরিশিঅক্যলে গেল্ গই আর কেন্ গরিয়েনে ইসারে তেঁইর হতার ফাঁদত্ ফেলন যাআ য়েই ফরামশ্য গইত্যো লাগিল্।

[16] য়িতারা হেরোদর দলর হয়েকজন মানুষর লগে নিজরার হয়েকজন অনুসারিরে ইসার হাছে ফাটাইল্। য়িতারা তেঁইরে হইল্, “উজুর, আঁরা জানি অনে একজন সত্‌ মানুষ। আল্লাহ্‌র ফথর বিষয়ে অনে সইত্য গরিয়েনে শিক্যা দিই থাকন। মানুষে কি মনে গরিবো নঅ গরিবো য়িয়ানত অনর কিছু নঅ আইয়্যে যাআ, হারন অনে কেউঅর মুক চাইয়েনে কিছু নঅ গরন।

[17] তইলে অনে হঅন, মুসার শরিয়ত মতন রোম-বাদশারে হ্যাজানা দঅন কি উচিত? অনে কি মনে গরন?”

[18] য়িতারার হ্যারাফ উদ্যেশ্য বুঝিত্ ফারিয়েনে ইসা হইল্, “ভন্ডঅক্যল, কিঅর লাই আঁরে ফরিক্যা গইত্যা লাইগ্যো?

[19] যে টিঁয়ায় হ্যাজানা দিবা য়িয়ানর এক্যান আঁরে দেহ্যঅ।” য়িতারা উগ্যুয়া দিনার ইসার হাছে আনিল্।

[20] তহন ইসা য়িতারারে হইল্, “ইয়ানর উঅরদি এই ছবি আর নাম হার?”

[21] য়িতারা হইল্, “রোম-বাদশার।” ইসা য়িতারারে হইল্, “তইলে যেগিন বাদশার য়েগিন বাদশারে দঅ, আর যেগিন আল্লাহ্‌র য়েগিন আল্লাহ্‌রে দঅ।”

[22] এই হতা উনিয়েনে য়িতারা তাইজ্যব অইল্ আর তেঁইরে ছারিয়েনে গেল্ গই।

[23] য়েই একই দিনত হয়েকজন সদ্যুকি ইসার হাছে আইল্। সদ্যুকিঅক্যলর মতে মরাঅক্যলর জিন্দা অইয়েনে উঢন বুলি কিছু নাই।

[24] ইয়ানর লাই য়িতারা ইসারে ফুছার গরিল্, “উজুর, মুসা হইয়্যে, যুদি হনঅ মানুষ ফোয়াছা নঅ ওয়া অবস্তাত মরি যাআ তইলে য়িবার ভাই য়িবার বউঅরে বিয়া গরিয়েনে ভাইঅর অইয়েনে য়িবার বংশ রক্যা গরিবো।

[25] আঁরার এডে সাত ভাই আছিল্। ফইল্যাজন বিয়া গরিয়েনে মরি গেল্ আর ফোয়াছা নঅ থাকনে য়িবা য়িবার ভাইঅর লাই নিজর বউঅরে রাকি গেল্।

[26] এন্ গরিয়েনে দিতিয়, তিতিয় আর সাত লম্বর ভাই ফইয্যন্ত য়েই বউঅরে বিয়া গরিল্।

[27] শেষদি য়েই মাইয়্যাফোয়াউয়াঅ মরি গেল্।

[28] তইলে মরা মানুষঅক্যলে যহন জিন্দা অইয়েনে উঢিবো তহন য়েই সাত ভাইঅর মইধ্যে এই মাইয়্যাফোয়াউয়া হার বউ অইবো? য়িতারা বেক্যিনেই তঅ য়িবারে বিয়া গইজ্যেল্।”

[29] ইসা য়িতারারে হইল্, “অনরা ভুল গইত্যা লাইগ্যোন, হারন অনরা ফাক-কিতাবঅ নঅ জানন, আল্লাহ্‌র কুদরতির বিষয়অ নঅ জানন।

[30] মরামানুষঅক্যলে জিন্দা অইয়েনে উঢিবার ফরদি বিয়া গইত্যো নঅ আর য়িতারারে বিয়া দেয়াঅ অইতো নঅ; য়িতারা ফেরেস্‌তাঅক্যলর মতন অইবো।

[31] মরামানুষঅক্যলর জিন্দা অইয়েনে উঢিবার বিষয়ে আল্লাহ্ যে হতা অনরারে হইয়্যে য়েই হতা কি অনরা ফাক-কিতাবত নঅ ফরন না?

[32] য়িয়ানত লেহ্যা আছে, ‘আঁই ইব্রাহিমর আল্লাহ্, ইসহাকর আল্লাহ্ আর ইয়াকুবর আল্লাহ্।’ কিন্তু আল্লাহ্ তঅ মরাঅক্যলর আল্লাহ্ নঅঅ, তেঁই জিন্দাঅক্যলরই আল্লাহ্।”

[33] এই হতা উনিয়েনে মানুষঅক্যলে তেঁইর শিক্যাত তাইজ্যব অইল্।

[34] ইসা সদ্যুকিঅক্যলর মুক বন্ধ গরি দিয়্যে উনিয়েনে ফরিশিঅক্যলে একত্র অইল্।

[35] য়িতারার মইধ্যে একজন আলেম ইসারে ফরিক্যা গরিবার লাই ফুছার গরিল্,

[36] “উজুর, তোরাত শরিফর মইধ্যে বেক্যিনর ত্যুন ডঁর উকুম হন্যান্?”

[37] ইসা য়িবারে হইল্, “বেক্যিনর ত্যুন ডঁর আর বেক্যিনর ত্যুন দরহারি উকুম অইল্, ‘তোঁয়ারা বেক্যিনে তোঁয়ারার গোডা দিল্, গোডা ফরান আর গোডা মন দিয়েনে তোঁয়ারার মাবুদ আল্লাহ্‌রে মহব্যত গরিবা।’

[39] তার ফরর দরহারি উকুমগান ফইল্যাগানই মতন – ‘তোঁয়ার ফতিবাসিরে নিজর মতন মহব্যত গরিবা।’

[40] গোডা তোরাত শরিফ আর নবিঅক্যলর গোডা কিতাব এই দুইয়ান উকুমর উঅরদিই ভরসা গরি আছে।”

[41] ফরিশিঅক্যলে তহনঅ একলগে আছিল্, এন্ সমত ইসা য়িতারারে ফুছার গরিল্,

[42] “অনরা মসিহ্‌র বিষয়ে কি মনে গরন? তেঁই হার বংশধর?” য়িতারা ইসারে হইল্, “দাউদর বংশধর।”

[43] তহন ইসা য়িতারারে হইল্, “তইলে দাউদ কেন্ গরিয়েনে মসিহ্‌রে ফাক-রুহ্‌র ফরিচালানায় ফভু হইয়েনে ডাইক্যেল্? তেঁই হইয়্যেল্,

[44] ‘মাবুদ আঁর ফভুরে হইল্, যেতক্যন না আঁই তোঁয়ার শত্রুঅক্যলরে তোঁয়ার ঠেংগর তলাত রাকি, য়েতক্যন তুঁই আঁর ডাইন ফাশদি বইয়ো।’

[45] তইলে দাউদ যহন মসিহ্‌রে ফভু হইয়েনে ডাইক্যে তহন মসিহ্ কেন্ গরিয়েনে দাউদর বংশধর অইত্ ফারে?”

[46] ইয়ানর জোয়াবে কেউ এক হতাঅ তেঁইরে হইত্ নঅ ফারিল্ আর য়েই দিনর ত্যুন কেউ তেঁইরে আর কিছু ফুছার গইত্যেঅ সঅস নঅ গরিল্।

ফইল্যা লম্বর সিফারা: মতি — Chapters